ক্রিকেট

ব্যাটিং অধ্যায়ে ইতি টানলেন পূজারা, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Cheteshwar Pujara : ব্যাটিং অধ্যায়ে ইতি টানলেন পূজারা, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা - West Bengal News 24

ভারতীয় ক্রিকেটে শেষ হলো এক যুগের অধ্যায়। আর দেখা যাবে না চেতেশ্বর পূজারাকে ২২ গজে। হঠাৎ করেই অবসরের সিদ্ধান্ত জানালেন সনাতনী ঘরানার টেস্ট ব্যাটসম্যান। জাতীয় দলের হয়ে ১০৩টি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলেছেন তিনি।

দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর অবশেষে অবসরের পথ বেছে নিলেন এই ব্যাটার। ৩৭ বছর বয়সে তিনি শেষবার ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন ২০২৩ সালের জুনে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সেই ম্যাচে ভারত পরাজিত হয়েছিল। এরপর আর জাতীয় দলে ডাক মেলেনি, এমনকি সাম্প্রতিক দিলীপ ট্রফির দল থেকেও বাদ পড়েন তিনি। সব মিলিয়ে হতাশার মাঝেই অবসরের সিদ্ধান্ত।

সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে পূজারা লিখেছেন: “দেশের জার্সি পরা, জাতীয় সঙ্গীত গাওয়া, দেশের জন্য নিজের সেরাটা উজার করে দেওয়া, সব অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। তবে সব ভালো জিনিস একটা সময় শেষ হয়। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। ভালোবাসা এবং সম্মানের জন্য ধন্যবাদ।”

ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের পর যে ধীরস্থির টেস্ট ব্যাটিংয়ের ধারাকে ধরে রেখেছিলেন, তিনি ছিলেন চেতেশ্বর পূজারা। ধৈর্য ও দৃঢ় মানসিকতায় প্রায় এক দশক ভারতীয় ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন। ঘরের মাঠ থেকে বিদেশ, সব জায়গাতেই নিজের দক্ষতার ছাপ রেখেছেন। জাতীয় দলের হয়ে ১০৩ টেস্টে তাঁর সংগ্রহ ৭১৯৫ রান, গড় ৪৩.৬০। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২০৬ রান। ব্যাট থেকে এসেছে ১৯টি শতরান এবং ৩৫টি অর্ধশতরান। যদিও ওয়ানডে ফরম্যাটে সেভাবে নজর কাড়তে পারেননি, তবে টেস্ট ক্রিকেটে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য