স্বাস্থ্য

ভালো নেই লিভার, যেসব লক্ষণে বুঝবেন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Symptoms of liver disease : ভালো নেই লিভার, যেসব লক্ষণে বুঝবেন - West Bengal News 24

সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে লাইফস্টাইলে। এর ফলে অল্প বয়সেই শরীরে হানা দিচ্ছে একাধিক মারাত্মক রোগ। যার মধ্যে অন্যতম একটি হচ্ছে ফ্যাটি লিভার। এ ছাড়া আরো নানা সমস্যা দেখা দেয়। অধিকাংশ মানুষের ধারণা, শুধু অ্যালকোহল পান করলেই লিভারের অসুখ হয়। কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন তার বিপরীত।

সাম্প্রতিক এক সমীক্ষায় জানা গেছে, বর্তমানে প্রায় ৪০ শতাংশ মানুষ অ্যালকোহলিক ফ্যাটি লিভারে ভুগছেন। আর এই রোগের কারণে শরীরে বাসা বাঁধতে পারে লিভার সিরোসিসের মতো মারণ ব্যাধিও।

তাই প্রাথমিক পর্যায় রোগ শনাক্ত না করতে পারলে বড় বিপদ আসতে পারে যেকোনো সময়। লিভারের সমস্যার কয়েকটি লক্ষণ প্রাথমিকভাবে শরীরে দেখা দেয়। সেগুলো জেনে নিন –

ঘুম থেকে উঠে পেট ফুলে ওঠা বা অলসবোধ : প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর যদি পেট ফুলে ওঠে কিংবা এনার্জি কম পান তাহলে সতর্ক হোন। বিশেষ করে এর সঙ্গে বমি বমি ভাব বা খিদে না পাওয়া লিভারের সমস্যার লক্ষণ হতে পারে।

আরও পড়ুন :: দীর্ঘদিন কাশি? হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

খিদে কমে যাওয়া বা ঘন ঘন বমি বমি ভাব : আপনার যদি ক্রমাগত খিদে না পায় বা কোনো স্পষ্ট কারণ ছাড়াই বমি বমি ভাব হয়, তাহলে সেটি লিভারের সমস্যার কারণ হতে পারে।

পেটের মেদ : ওজন বেড়ে যাওয়া, বিশেষ করে পেটের মেদ বাড়লে তা লিভার সঠিকভাবে ফ্যাট বিপাক না করার ইঙ্গিত বহন করতে পারে।

মুখ, ঘাড় বা বাহুমূলের কালো দাগ : শরীরের বেশ কিছু অংশে পিগমেন্টেশন সরাসরি লিভারের অসুখের লক্ষণ। যার মধ্যে মুখ, ঘাড় ও বাহুমূলের কালো দাগ দেখলে প্রথমেই সতর্ক হোন।

পেটের ডান দিকে অস্বস্তি : আপনার পেটের ডানদিকের ওপরে যদি ব্যথা অথবা শক্তভাব লক্ষ্য করেন, যা চিকিৎসা পরিভাষায় ডান ‘হাইপোকন্ড্রিয়াক রিজিওন’ নামে পরিচিত, তা লিভারের প্রদাহের ইঙ্গিত দিতে পারে।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য