রাজনীতিরাজ্য

২৬-এর আগে সদর দপ্তর বদলের প্রস্তুতি বঙ্গ বিজেপির! নতুন দফতরে হেলিপ্যাডের খোঁজ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

২৬-এর আগে সদর দপ্তর বদলের প্রস্তুতি বঙ্গ বিজেপির! নতুন দফতরে হেলিপ্যাডের খোঁজ - West Bengal News 24

২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে এবার ঘাঁটি বদলের সিদ্ধান্ত নিল বঙ্গ বিজেপি। রাজ্যে সংগঠন মজবুত করতে এবং প্রচার বাড়াতে নিউটাউন এলাকায় নতুন একটি বৃহৎ দফতরের সন্ধান চলছে। জানা গিয়েছে, এমন জায়গা খোঁজা হচ্ছে যেখানে থাকবে বিশাল পার্কিং এরিয়া, এমনকি ছাদে হেলিপ্যাডও।

বর্তমানে বিজেপির দফতর রয়েছে সল্টলেকের সেক্টর ফাইভে। তবে জায়গার স্বল্পতার কারণে সেখানে কাজ চালানো কঠিন হয়ে উঠছে। আগামী নির্বাচনের আগে রাজ্যজুড়ে প্রচারে নামতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি একাধিক কেন্দ্রীয় নেতাও রাজ্যে আসবেন। তাই বড় পরিসরের সদর দপ্তরের প্রয়োজন হয়ে পড়েছে। দলের পরিকল্পনা অনুযায়ী, প্রচারের জন্য ৪ থেকে ৫টি হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থা করা হবে। যদিও এখনও নতুন দফতরের চূড়ান্ত ঠিকানা ঠিক হয়নি।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৭৭টি আসন। পরবর্তীতে একাধিক বিধায়ক দল ছাড়ায় সেই সংখ্যা কমে গিয়েছে। আসন্ন নির্বাচনে আসন বাড়ানোই এখন বিজেপির মূল লক্ষ্য। কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্য পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রতিটি সাংগঠনিক জেলায় প্রধানমন্ত্রীর জনসভা হবে।

ইতিমধ্যেই তিনটি সভা করেছেন তিনি। শোনা যাচ্ছে, আসন্ন ২০ সেপ্টেম্বর মহালয়ার আগের দিন নবদ্বীপে সভা করবেন মোদি। পুজোর পর থেকে আরও জোরদার হবে প্রচার। মোদি ও শাহ রাজ্যে একাধিক বৈঠক করবেন বলেও জানা গিয়েছে। যদিও সফরের সঠিক দিনক্ষণ এখনো ঘোষণা করেনি বিজেপি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য