টলিউড

৬২ বছর বয়সে প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Joy Banerjee : ৬২ বছর বয়সে প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন - West Bengal News 24

চলে গেলেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। জানা গিয়েছে, শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে তিনি কিছুদিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।

অভিনেতার সহযোগী সন্দীপ বেহরা জানান, ‘সিওপিডি-র সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন জয়। অবস্থার অবনতি হওয়ায় গত ১৫ অগস্ট মেডিকা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ১৬ তারিখ অবস্থার একটু উন্নতি হয়েছিল। কিন্তু পরের দিনই হঠাৎ অবস্থার অবনতি হয়। সেদিনই জয়কে ভেন্টিলেশনে দিতে হয়। আজ বেলা ১১ টা ৩৫ নাগাদ ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় অভিনেতার।’

জীবনকালে তিনি অঞ্জন চৌধুরী ও সুখেন দাসের মতো খ্যাতনামা পরিচালকের একাধিক ছবিতে অভিনয় করেছিলেন। ‘হীরক জয়ন্তী’, ‘মিলন তিথি’, ‘জীবন মরণ’, ‘ছোট সাহেব’, ‘মার্গ’, ‘অভাগিনী’-সহ একাধিক জনপ্রিয় ছবিতে তাঁকে দেখা গিয়েছে। বিশেষত চুমকি চৌধুরীর সঙ্গে তাঁর জুটি নব্বইয়ের দশকে যথেষ্ট সাড়া ফেলেছিল দর্শকমহলে। যদিও ‘ম্যাটিনি হিরো’-র মর্যাদা পাননি, তবে সহজ-সরল অভিনয়ের মাধ্যমে সাধারণ দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন জয়। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। বিকেল তিনটে নাগাদ তাঁর মরদেহ তারাতলার বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন সন্দীপ।

অভিনেতার জীবনের এক পর্যায়ে তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং বিজেপির সদস্য হিসেবে কাজ করেছিলেন। যদিও চার বছর আগে সক্রিয় রাজনীতি থেকে সরে আসেন। জয়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সমাজমাধ্যমে পোস্ট করে জয়ের পরিবার ও অনুগামীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য