রাজ্য

আধার-বায়োমেট্রিক ত্রুটি হলেও মিলবে রেশন, খাদ্যদপ্তরের কড়া নির্দেশ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আধার-বায়োমেট্রিক ত্রুটি হলেও মিলবে রেশন, খাদ্যদপ্তরের কড়া নির্দেশ - West Bengal News 24

রেশনে ই-কেওয়াইসি প্রক্রিয়ায় বায়োমেট্রিক নিয়ে নানা সমস্যার অভিযোগ উঠছে। অনেক ক্ষেত্রেই আঙুলের ছাপ বা চোখের মণির স্ক্যান মিলছে না, যার ফলে প্রকৃত গ্রাহকরা রেশন পেতে সমস্যায় পড়ছেন। এই পরিস্থিতি বিবেচনা করে রাজ্য সরকার মানবিক সিদ্ধান্ত নিয়েছে। খাদ্যদপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও অবস্থাতেই বৈধ গ্রাহককে রেশন দেওয়া থেকে বঞ্চিত করা যাবে না। তবে সেই ক্ষেত্রে রেশন কার্ডের বৈধতা ভালোভাবে যাচাই করা হবে।

এছাড়া দেখা যাচ্ছে, আধার কার্ড না থাকার কারণে অনেক গ্রাহক বায়োমেট্রিক সমস্যার মুখে পড়ছেন। এই বিষয়ে আসা অভিযোগ খতিয়ে দেখতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে খাদ্যদপ্তর। প্রতিটি রেশন দোকানে গিয়ে বিষয়টি পরীক্ষা করার নির্দেশও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আগামী ৩১ আগস্টের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কোন এলাকায় কতজন গ্রাহক আধার সমস্যার কারণে রেশন পাচ্ছেন না, এবং এর সঙ্গে কোনও রেশন অফিসার বা ডিলার যুক্ত কিনা—সেসব বিষয়ও রিপোর্টে উল্লেখ করতে হবে।

খাদ্যদপ্তরের দাবি অনুযায়ী, বর্তমানে প্রায় ৯৮ শতাংশ গ্রাহক বায়োমেট্রিক প্রক্রিয়ায় রেশন পাচ্ছেন। তবুও কিছু ক্ষেত্রে আধার-সংক্রান্ত জটিলতার খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ নির্দেশনায় দপ্তর পরিষ্কার জানিয়েছে, অভিযোগ যত সামান্যই হোক, যেন কোনও গ্রাহক রেশন থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে হবে। রাজ্য সরকার যেহেতু সব নাগরিককে বিনামূল্যে রেশন দিয়ে থাকে, তাই প্রতিটি পরিবারে এই পরিষেবা পৌঁছে দিতে রেশন বণ্টন ব্যবস্থার সঙ্গে যুক্তদের বাড়তি দায়িত্ব নিতে হবে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য