টলিউড

‘কুছ তো লোগ কহেঙ্গে’ – ডিভোর্সের গুঞ্জনের মাঝেই সুখী সংসারের ছবি সামনে আনলেন যশ-নুসরত

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Nusrat Jahan And Yash Dasguptaa : ‘কুছ তো লোগ কহেঙ্গে’ – ডিভোর্সের গুঞ্জনের মাঝেই সুখী সংসারের ছবি সামনে আনলেন যশ-নুসরত - West Bengal News 24

টলিপাড়ায় বেশ কিছুদিন ধরেই যশ-নুসরতের বিচ্ছেদের খবর ছড়াচ্ছিল। সম্প্রতি সেই জল্পনা আরও জোরদার হতেই নিজেদের সম্পর্ক নিয়ে স্পষ্ট বার্তা দিলেন তারকা-দম্পতি। হাসিমুখে একফ্রেমে ধরা দিয়ে তাঁদের মন্তব্য, ‘লোকে যখন আমাদের নিয়ে গল্প বানাতে ব্যস্ত, তখন আমরা আমাদের মতো করে বাঁচি।’

কিছুদিন আগে কানাঘুষো শোনা যাচ্ছিল, যশ নাকি ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করেছেন!’ আর তাতেই ক্ষুব্ধ নুসরত। তবে এ নিয়ে তাঁরা প্রকাশ্যে কিছু বলেননি। এমনকি সংবাদ প্রতিদিন-কে দেওয়া সাক্ষাৎকারেও নুসরত জানিয়েছিলেন, ঘরের ব্যাপার তিনি বাইরে আলোচনা করতে চান না। যদিও ছেলের জন্মদিনে নুসরতকে একাই দেখা গিয়েছিল, আবার গণেশপুজোর আসরেও যশ ছিলেন একা। এই সব কিছুর পরই তাঁদের ডিভোর্সের জল্পনা আরও জোরাল হয়। কিন্তু লক্ষ্মীবারে নুসরতের বোনের বিয়ের অনুষ্ঠানে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে যশ-নুসরত বোঝাতে চান, তাঁদের দাম্পত্য অটুট।

শোনা যাচ্ছিল, যশ নাকি তাঁর ‘প্রাক্তন’ প্রেমিকা তথা ম্যানেজারের সঙ্গে একটি ফ্ল্যাটে ‘সহবাস’ করছেন। বিষয়টি জানার পর নুসরত নাকি সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন। এর আগেও একাধিকবার ঘনিষ্ঠদের কাছ থেকে সতর্কতা পেলেও প্রেমে ‘অন্ধ’ হয়ে বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন অভিনেত্রী। তবে সব সত্যি জেনে ভেঙে পড়েছিলেন তিনি। এরপরেই আলাদা থাকার পথে হাঁটার সিদ্ধান্ত নেন নুসরত—এমনটাই দাবি করেছিলেন ঘনিষ্ঠরা। মঙ্গলবার ছেলের জন্মদিনে নুসরত একাই সময় কাটান, তখন পাশে ছিলেন না যশ। ছবি শেয়ার করে দেখা যায়, সুইমিং পুলে ছেলে ঈশানকে আদর করছেন নুসরত। যশের অনুপস্থিতি স্পষ্ট ছিল। অন্যদিকে যশও একদিন পর নিজের গণেশ চতুর্থীর ছবিগুলি পোস্ট করেছিলেন, সেখানে নুসরত ছিলেন না।

তবে শেষমেশ এই সমস্ত আলোচনা-সমালোচনার মাঝেই যশ-নুসরত একসঙ্গে উপস্থিত হয়ে হাসিমুখে ক্যামেরাবন্দি হলেন, যেন সব গুঞ্জনকে নস্যাৎ করারই চেষ্টা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য