টলিউড

দেশু জুটিতে ভাঙন? দেবের মন্তব্যে ক্ষুব্ধ শুভশ্রী, উঠছে নানা প্রশ্ন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Dev and Subhashree Ganguly : দেশু জুটিতে ভাঙন? দেবের মন্তব্যে ক্ষুব্ধ শুভশ্রী, উঠছে নানা প্রশ্ন - West Bengal News 24

‘ধূমকেতু’র প্রচারে দর্শক-অনুরাগীদের উচ্ছ্বাসে ভাসছিল টলিউড। দীর্ঘ দশ বছর পর ফের একসঙ্গে পর্দায় ফিরেছিলেন দেব-শুভশ্রী। মুক্তির আগেই উত্তেজনা তুঙ্গে। কিন্তু ছবির পরেই পরিস্থিতি বদলে গেল। অনেক অনুরাগীর অভিযোগ, ‘এ তো রীতিমতো ফ্যানদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা!’

ইন্ডাস্ট্রির ভেতরে ভেসে আসছে ভিন্ন ভিন্ন খবর। কারও মতে, ‘ধূমকেতু’র প্রিমিয়ারে শুভশ্রীকে নাকি সঠিকভাবে আমন্ত্রণই জানানো হয়নি। আবার শোনা যাচ্ছে, ছবির প্রচার শেষ হতেই নায়িকাকে একেবারেই ‘ব্রাত্য’ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় আগুনে ঘি ঢেলেছে দেবের সাম্প্রতিক মন্তব্য। শোনা যাচ্ছে, তিনি ইঙ্গিত দিয়েছেন শুভশ্রী আর আগের মতো ‘সারল্য’ বজায় রাখেননি, কারণ এখন তিনি ‘দুই বাচ্চার মা’। আর তাতেই নেটমাধ্যমে হইচই পড়ে যায়। এরপরই প্রতিক্রিয়া জানালেন শুভশ্রী।

এক সংগীত চ্যানেলের খোলামেলা আড্ডায় দেবকে প্রশ্ন করা হয়েছিল, ২০২৫ সালে যদি ‘ধূমকেতু’ তৈরি হতো তবে শুভশ্রীকে কাস্ট করা হতো কি না। উত্তরে দেব বলেন, “ডিপেন্ড করছে ও এখন কোন স্টেজে থাকত। ওর বিয়ে হয়ে গিয়েছে কিনা অথবা দুটো বাচ্চার মা হয়ে গিয়েছে কিনা এই সবকিছুই দেখতাম তখন।” তিনি আরও বলেন, “আমি ছবিতে থাকলে আমাকে ওকেও নিতে হত, কিন্তু আমার চরিত্র কী ডিমান্ড করছে সেটাও আমাকে দেখতে হতো। শুভশ্রীর মধ্যে যদি সেই সারল্য না থাকত, তাহলে অন্য অভিনেত্রীকে বেছে নিতে হতো। শুভশ্রীর জায়গায় তখন অন্য কেউ কাজ করত।”

প্রশ্ন ওঠে, প্রথম প্রযোজিত সিনেমায় শুভশ্রীকে নেওয়ার প্রতিশ্রুতিই কি তাঁকে ‘রূপা’র চরিত্রে জায়গা করে দিয়েছে? দেবের উত্তর, “শুভশ্রী যদি চরিত্রের জন্য যথাযথ না হতেন তাহলে ছবিতে হয়তো তাকে নেওয়া হতো ঠিকই তবে মুখ্য চরিত্রে নয়, হয়তো অন্য কোনও চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হত তাকে।” টলিউড সুপারস্টারের এমন মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের একাংশের দাবি, ‘শুধুমাত্র প্রচারের জন্যই শুভশ্রীকে ব্যবহার করেছেন টলিউড সুপারস্টার!’

নয়নদীপ রক্ষিতের সাক্ষাৎকারে প্রতিক্রিয়া জানান শুভশ্রী। তাঁর বক্তব্য, “একজন সংবেদনশীল মানুষ কীভাবে এই ধরনের কথা বলে, আমার জানা নেই। আমার কোনওদিনই পার্শ্বচরিত্র করতে অসুবিধে নেই। আমি ‘সন্তান’ করেছি। আমার কাছে সিনেমার চরিত্রই গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে এরকম একটা অসম্মানজনক মন্তব্য, যেখানে তুমি একটা ছবির প্রচার করছো, একজন হিরোইনের সঙ্গে। আমি সত্যিই জানি না…”

দেশু জুটি আবার ফিরবে কি না—এই প্রশ্নের জবাবে শুভশ্রীর রসিক উত্তর, “জানি না, মা হয়ে গিয়েছি, চেহারায় সেই সারল্য তো নেই।” দুই তারকার এই ভিন্ন অবস্থান দেখে অনেকের সন্দেহ, ‘ধূমকেতু’র ব্যবসা ৩০ কোটি ছাড়াতে এটি নিছক পাবলিসিটি স্টান্ট নয় তো?

আরও পড়ুন ::

Back to top button