আন্তর্জাতিকজাতীয়

চিনে ট্রেন্ডিং মোদি! নেটদুনিয়ায় ভাইরাল মোদি-পুতিনের ‘দোস্তানা’

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

চিনে ট্রেন্ডিং মোদি! নেটদুনিয়ায় ভাইরাল মোদি-পুতিনের ‘দোস্তানা’ - West Bengal News 24

চৈনিক নেটিজেনদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিয়ানজিনে আয়োজিত শাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন (SCO) সামিটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একসঙ্গে ধরা দেন তিনি। একে অপরের হাত ধরে বন্ধুত্বের বার্তা দেন দুই রাষ্ট্রনেতা। শুভেচ্ছা বিনিময়, করমর্দন, এমনকি আলিঙ্গনেও ধরা পড়ে তাঁদের উষ্ণ সম্পর্ক। পাশাপাশি এক গাড়িতে যাত্রা করার দৃশ্যও ক্যামেরাবন্দি হয়েছে। সেই সব মুহূর্ত দ্রুত ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। চিনের জনপ্রিয় সার্চ ইঞ্জিন ‘বাইডু’র ট্রেন্ডলিস্টের শীর্ষেও জায়গা করে নিয়েছে এই সখ্যতা। সে দেশের সরকারি সংবাদমাধ্যমগুলির সোশাল প্ল্যাটফর্মেও খবরটি প্রকাশিত হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্র মোদির জন্য প্রায় ১০ মিনিট অপেক্ষা করেন প্রেসিডেন্ট পুতিন। এরপর তাঁরা একসঙ্গে এসসিওর বৈঠকস্থল থেকে বেরিয়ে আসেন। সোমবারের বৈঠকের বিরতিতে প্রায় ৪৫ মিনিট মোদি-পুতিন একসঙ্গে সময় কাটান। সেই সময়েই বিভিন্ন বিষয়ে আলোচনায় বসেন দুই নেতা। আলোচনার ফলাফল ইতিবাচক হয়েছে বলেই নিজের এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি।

এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। মোদি পুতিনকে শান্তি প্রতিষ্ঠার বার্তা দেন এবং স্পষ্ট করে বলেন, “আমি আশাবাদী এই যুদ্ধ শেষ করতে উপযুক্ত পদক্ষেপ করবে রাশিয়া-ইউক্রেন।” যুদ্ধ থামাতে ‘যশ লোভী’ ট্রাম্পের একাধিক ব্যর্থ প্রচেষ্টার প্রেক্ষাপটে ভারতের এই ভূমিকা কূটনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

আমেরিকা ইতিমধ্যেই যুদ্ধের দায়ভার ভারতের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে। পাশাপাশি রুশ তেল আমদানির জন্য ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে ওয়াশিংটন। তবে এসব সত্ত্বেও ভারত-চিন সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। এসসিও সম্মেলনে মোদি-জিনপিং-পুতিনের একত্রিত ছবি বিশ্বমঞ্চে নতুন ভূরাজনৈতিক বার্তা দিয়েছে। এই পরিস্থিতিতেই পুতিনের সঙ্গে আলাদা বৈঠকে বসেন মোদি। সেখানেই তিনি শান্তি প্রক্রিয়ায় এগিয়ে আসার জন্য অনুরোধ করেন। তাঁর বক্তব্য, “শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে কোনও গঠনমূলক পদক্ষেপকে ভারত স্বাগত জানায়। মানবতার খাতিরে এই যুদ্ধের অবসান ঘটিয়ে দ্রুত স্থায়ী শান্তির উপায় খুঁজে বের করতে হবে।”

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য