টলিউড

‘১৪ বছর আগেও চুপ ছিলাম, সব সহ্য করেছি’, ‘ধূমকেতু’ বিতর্কের মাঝে শুভশ্রীকে এবার পালটা দিলেন দেব!

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Dev-Subhashree controversy : ‘১৪ বছর আগেও চুপ ছিলাম, সব সহ্য করেছি’, ‘ধূমকেতু’ বিতর্কের মাঝে শুভশ্রীকে এবার পালটা দিলেন দেব! - West Bengal News 24

দীর্ঘ দশক পরে ফের বড় পর্দায় কামব্যাক করেছিলেন দেব-শুভশ্রী জুটি। ‘দেশু’ রসায়নে দর্শকের মধ্যে তৈরি হয়েছিল নস্ট্যালজিয়া। তবে মুক্তির পর ফের যেন পুরনো অধ্যায় মনে করিয়ে দিচ্ছে ‘ধূমকেতু’। প্রোমোশন ঘিরে উত্তেজনা থাকলেও ছবি মুক্তির পর থেকে নায়ক-নায়িকার সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। একদিকে শুভশ্রী নানা সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করছেন, অন্যদিকে দেবও সংবাদমাধ্যমে পালটা দিচ্ছেন। কিন্তু এই সমস্ত দ্বন্দ্বের মাঝেই বক্স অফিসে জোর কদমে এগোচ্ছে ‘ধূমকেতু’। মুক্তির প্রথম দিকেই ছবির আয় ছুঁয়েছে প্রায় ২৫ কোটির কাছাকাছি।

বিতর্কের আগুন আরও বাড়িয়েছে দেবের সাম্প্রতিক মন্তব্য। নেটিজেনদের একাংশের মতে, তাঁর বক্তব্যে ইঙ্গিত মিলছে— দুই সন্তানের মা হওয়ার পর শুভশ্রীর আগের সারল্য নাকি আর নেই। এই মন্তব্য ঘিরেই ক্ষুব্ধ শুভশ্রী বলেন, “দেবের মন্তব্য ভীষণ অসম্মানজনক।” তার পরেই দেব খোলাখুলি জবাব দেন, “যত বেশি ভালোবাসা, তত অভিমান… শুভশ্রী শুধু একটা লাইন ধরেছে। অথচ প্রতিটি সাক্ষাৎকারেই বলেছি, ও সংসার আর কাজকে যেভাবে ব্যালেন্স করছে, সেটা প্রশংসনীয়।”

শোনা গিয়েছিল, ছবির স্ক্রিনিংয়েই নাকি শুভশ্রীকে আমন্ত্রণ জানানো হয়নি। এ নিয়ে দেব বলেন, “প্রোমোশনের শুরু থেকেই ওকে সুপারস্টারের মতো ট্রিট করেছি। প্রিমিয়ারের দিন নিজে ফোন করেছিলাম। শুভশ্রী তখন মুম্বইতে ছিল।” দেব আরও জানান, তিনি শুধু শুভশ্রী নয়, রাজ চক্রবর্তীকে-ও প্রিমিয়ারের জন্য নিমন্ত্রণ জানিয়েছিলেন।

সবশেষে দেব তাঁর বিতর্কিত মন্তব্য নিয়ে পরিষ্কার করে বলেন, “আমি কখনও বলিনি, দু’টো সন্তানের মা হয়েছে বলে ওর সারল্য নেই। বরং ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি বহু অভিনেত্রীকে বিয়ের পর ছবিতে নিয়েছি। কিন্তু এখানে কোথাও ভিক্টিম কার্ড খেলা হচ্ছে।” তাঁর কথায়, “১৪ বছর আগেও ও বলেছে, ‘বাথরুমে কেঁদেছি’। তখনও চুপ থেকেছি। সব সহ্য করেছি। এটাই সম্মান দেওয়া।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য