বলিউড

বেআইনি নির্মাণের অভিযোগে বিপাকে আল্লু অর্জুন! ভেঙে ফেলা হতে পারে ‘পুষ্পা’র নায়কের বাড়ি?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Allu Arjun : বেআইনি নির্মাণের অভিযোগে বিপাকে আল্লু অর্জুন! ভেঙে ফেলা হতে পারে ‘পুষ্পা’র নায়কের বাড়ি? - West Bengal News 24

আবারও সমস্যায় পড়লেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। তাঁর বিরুদ্ধে উঠেছে অনুমতি ছাড়া নির্মাণের অভিযোগ। গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন (GHMC) অভিনেতাকে শোকজ নোটিস পাঠিয়েছে। অভিযোগ, জুবিলি হিলসের ৪৫ নম্বর রোডে অবস্থিত ‘আল্লু বিজনেস পার্ক’ ভবনে সম্প্রতি পুনর্নির্মাণের কাজ শুরু করেন তিনি, যা ছিল সম্পূর্ণ অনুমতিহীন। এরপরই কর্তৃপক্ষ কাজ বন্ধ করিয়ে দিয়ে তাঁকে নোটিস ধরায়। পাশাপাশি প্রশ্ন তোলা হয়েছে—অনুমতি ছাড়া তৈরি হওয়ায় ওই অংশ কি ভেঙে ফেলা উচিত নয়?

প্রসঙ্গত, প্রায় দু’বছর আগে ওই জায়গায় ‘আল্লু বিজনেস পার্ক’ গড়ে তোলেন আল্লু অর্জুন ও তাঁর পরিবার। ভবনটিতে রয়েছে আল্লু আর্টস, গীতা আর্টস সহ একাধিক ব্যবসায়িক সংস্থার অফিস। মূল অনুমতি ছিল ১২২৬ বর্গফুট আয়তনের চারতলা নির্মাণের। সেই অনুযায়ী বাড়ি তৈরি হলেও সম্প্রতি হঠাৎই অতিরিক্ত সম্প্রসারণ শুরু হয়। সেখানেই আপত্তি তোলে GHMC। যদিও এই বিষয়ে আল্লু পরিবারের পক্ষ থেকে এখনো কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে এই প্রথম নয়, আগেও বিতর্কে জড়িয়েছিলেন নায়ক। গত ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘পুষ্পা ২: দ্য রুল’। মুক্তির আগের দিন হায়দরাবাদের এক প্রেক্ষাগৃহে ছবির প্রিমিয়ার দেখতে ভিড় জমে হাজার হাজার অনুরাগীর। সেখানে পদপিষ্ট হয়ে প্রাণ হারান রেবতী নামে এক ভক্ত। তাঁর সন্তান শ্রী তেজ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। ঘটনাকে কেন্দ্র করে আল্লু অর্জুনকে আইনি জটিলতায় পড়তে হয়েছিল, এমনকি একরাত জেলেও কাটাতে হয় তাঁকে। রাজনৈতিক মহলেও তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। ক্ষুব্ধ জনতা তাঁর জুবিলি হিলসের বাসভবনের সামনে ভাঙচুর চালিয়েছিল ‘উই ওয়ান্ট জাস্টিস…’ স্লোগান দিতে দিতে।

তবে শেষমেশ সেই বিতর্কই যেন পরিণত হয় ‘পুষ্পা’র জন্য সৌভাগ্যে। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে ছবিটি। খুব শিগগিরই শুরু হবে ‘AA22XA6’ ছবির শুটিং। ‘জওয়ান’-খ্যাত পরিচালক অ্যাটলির এই ছবির বাজেট রাখা হয়েছে ৮০০ কোটি টাকা।

আরও পড়ুন ::

Back to top button