ক্রিকেট

এশিয়া কাপেও গম্ভীরের ব্যাগে কেকেআর! স্রেফ টান, নাকি ‘লাকি চার্ম’?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Gautam Gambhir : এশিয়া কাপেও গম্ভীরের ব্যাগে কেকেআর! স্রেফ টান, নাকি ‘লাকি চার্ম’? - West Bengal News 24

প্রায় এক বছর আগে কেকেআরের সঙ্গে গৌতম গম্ভীরের আনুষ্ঠানিক সম্পর্ক শেষ হয়েছে। তবে তাঁর মন থেকে কি এখনও কলকাতা নাইট রাইডার্সকে মুছে ফেলা সম্ভব? সেটি বলা কঠিন হলেও, তাঁর ব্যাগে এখনো রয়েছে নাইটদের উপস্থিতি। ভারতীয় দলের কোচের ব্যাগেই ধরা পড়ল কেকেআরের ছাপ। অনেকের মতে, হয়তো কেকেআরের প্রতি তাঁর ভালোবাসা, আবার কেউ বলছেন এটি আসলে ‘লাকি চার্ম’।

এশিয়া কাপ শুরু হতে আর কয়েক ঘণ্টা বাকি। দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে চলছে ভারতীয় দলের জোরদার অনুশীলন। সেখানেই নজরে আসে গম্ভীরের ব্যাগ। হেড কোচের পিঠে একটি সাধারণ ব্যাগ থাকলেও হাতে ধরা আরেকটি ব্যাগ স্পষ্টতই কেকেআরের। বেগুনি রঙের সেই ব্যাগে রয়েছে নাইটদের লোগো। এমনকি লোগোর নিচে লেখা আছে ‘গৌতম’।

এ দৃশ্য দেখে নেটিজেনদের মতামত, “কেকেআর থেকে গৌতম গম্ভীরকে সরানো সম্ভব, গম্ভীরের হৃদয় থেকে কেকেআর’কে সরানো সম্ভব নয়।” তবে প্রশ্ন উঠছে, বিষয়টি নিছক আবেগ নাকি কুসংস্কার? অনেকে মনে করছেন, গম্ভীরের সাফল্যের পেছনে হয়তো কেকেআরের ‘লাকি চার্ম’-এর ভূমিকা রয়েছে।

আইপিএল ২০২৪-এ কেকেআরের মেন্টর হয়ে শিরোপা জেতার পরই তিনি ভারতের হেড কোচ হন। শুরুতে খুব একটা ভালো ফল না আসলেও চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ও ইংল্যান্ডে টেস্ট সিরিজ ড্র করে দল ঘুরে দাঁড়িয়েছে। এখন সামনে এশিয়া কাপ, যেখানে ভারত ‘হেভিওয়েট’। তাই প্রশ্ন থেকেই যায়—গম্ভীরের ব্যাগে কেকেআরের এই ছাপ কি কেবলই টান, নাকি সৌভাগ্যের প্রতীক?

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য