সংগীত

‘বিষাক্ত এক সম্পর্কে ছিল’, কুমার শানুর সঙ্গে মায়ের প্রেম নিয়ে বিস্ফোরক মন্তব্য অয়ন লালের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Kumar Sanu : ‘বিষাক্ত এক সম্পর্কে ছিল’, কুমার শানুর সঙ্গে মায়ের প্রেম নিয়ে বিস্ফোরক মন্তব্য অয়ন লালের - West Bengal News 24

একসময় কুমার শানুর সঙ্গে কুনিকা সদানন্দের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল সবারই জানা। বর্তমানে তিনি ‘বিগ বস ১৯’-এ প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন। এর আগে কুনিকা খোলাখুলিভাবেই স্বীকার করেছিলেন সেই সম্পর্কের কথা। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন তাঁর ছেলে অয়ন লাল।

অয়ন জানান, ‘অনেকের ধারণা আমার মা ২৭ বছর ধরে কুমার শানুর সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু এই ধারনা একেবারেই ভুল। বরং যখন মায়ের ২৭ বছর বয়স তখন কুমার শানুর সঙ্গে তাঁর দেখা হয়। আমার নিজের কখনও কুমার শানুর সঙ্গে সরাসরি দেখা হয়নি। তবে তাঁর ছেলে যান কুমার শানুর সঙ্গে এর আগে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে, কথাও হয়েছে। আমার মা একজন শিল্পী হিসাবে কুমার শানুকে আজও পছন্দ করেন। তবে তাঁর জীবনে কুমার শানুর সেই জায়গা যে আজ আর নেই তা আমি বলতে পারি।’

অন্যদিকে, কুনিকা একসময় বলেছিলেন, ‘আমার জীবনে এই মানুষটার একটা আলাদা জায়গা ছিল একসময়ে। আমি ওকে আমার সবথেকে কাছের মানুষ ভেবেছিলাম। এরকম একটা প্রেম, একটা সম্পর্ক সবার জীবনেই অন্তত একবার হওয়া উচিত।’

অয়নের জন্ম হয় কুনিকার বয়স ৩৫ বছর বয়সে। তার আগেই বহুদিন ধরে কুমার শানুর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। যদিও তখন কুমার শানু ছিলেন বিবাহিত এবং কুনিকা নিজের দাম্পত্য জীবনে সুখী ছিলেন না। সেই কারণেই এই সম্পর্কে আরও বেশি জড়িয়ে পড়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে কুনিকা স্বীকার করেছিলেন, ‘সেই সম্পর্ক মারাত্মক বিষাক্ত ছিল। অত্যন্ত বিষাক্ত এক প্রেমের সম্পর্কে ছিলাম।’ আবারও সেই পুরনো কাহিনিই ফিরে এল আলোচনায়।

আরও পড়ুন ::

Back to top button