
এশিয়া কাপে রবিবার মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। গত আসরের চ্যাম্পিয়ন ভারত যেখানে এগিয়ে, সেখানে সাম্প্রতিক ত্রিদেশীয় সিরিজ জিতে পাকিস্তানও আত্মবিশ্বাসী। দু’দলই প্রথম ম্যাচে জয় পেয়েছে। ফলে হাড্ডাহাড্ডি এই লড়াইয়ের ভাগ্য নির্ভর করবে কয়েকটি গুরুত্বপূর্ণ মোকাবিলায়।
শুভমান গিল বনাম শাহিন আফ্রিদি
সহ-অধিনায়ক হিসেবে শুভমান গিল বর্তমানে দুর্দান্ত ছন্দে আছেন। আইপিএল ও ইংল্যান্ড সিরিজের ধারাবাহিকতা এশিয়া কাপেও বজায় রাখছেন। অন্যদিকে পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি ফর্মে ফিরতে শুরু করেছেন।
সূর্যকুমার যাদব বনাম আবরার আহমেদ
টি-টোয়েন্টিতে ভারতের ভরসা সূর্যকুমার। ওপেনিংয়ের পর ঝড় তুলতে তিনি প্রস্তুত। পাকিস্তানের পাল্টা অস্ত্র আবরার আহমেদ, যিনি সাম্প্রতিক ম্যাচে ধারাবাহিকভাবে উইকেট নিচ্ছেন।
হার্দিক পাণ্ডিয়া বনাম সাইম আয়ুব
অলরাউন্ডার হার্দিক সবসময়ই ভারতের তুরুপের তাস। অন্যদিকে ব্যাট-বলে সমান দক্ষ পাকিস্তানের সাইম আয়ুবও বড় হুমকি হতে পারেন।
জশপ্রীত বুমরাহ বনাম মহম্মদ হ্যারিস
ভারতের পেস আক্রমণের ভরসা বুমরাহ। পাকিস্তানের ব্যাটিংয়ের অন্যতম ভরসা হ্যারিসও দুর্দান্ত ছন্দে আছেন, যিনি ওপেনিংয়েই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।
ফখর জামান বনাম কুলদীপ যাদব
আবারও দলে ফিরেছেন ফখর জামান। ভারতের বিরুদ্ধে তাঁর রেকর্ড ভালো হলেও কুলদীপ যাদবের ঘূর্ণি সামলানো সহজ নয়। সাম্প্রতিক ম্যাচে তাঁর বোলিংই পাকিস্তানকে চাপে ফেলতে পারে।



