আন্তর্জাতিকজাতীয়

জন্মদিনে মোদিকে ফোন পুতিনের, ধন্যবাদ বার্তায় উচ্চারিত ‘ইউক্রেন’ প্রসঙ্গ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Vladimir Putin on Narendra Modi : জন্মদিনে মোদিকে ফোন পুতিনের, ধন্যবাদ বার্তায় উচ্চারিত ‘ইউক্রেন’ প্রসঙ্গ - West Bengal News 24

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে শুভেচ্ছা জানাতে একে একে ফোন করছেন বিশ্বনেতারা। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোন করে শুভেচ্ছা জানান। পরে এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, “ইউক্রেন সমস্যা শান্তিপূর্ণভাবে মেটানোর জন্য ভারত সমস্তরকম সাহায্য করতে প্রস্তুত।” এর আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন।

শুভেচ্ছার তালিকায় রয়েছেন আরও বহু আন্তর্জাতিক নেতা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাকও শুভেচ্ছা জানিয়েছেন। দেশীয় রাজনীতিতেও বিরোধী-শাসক নির্বিশেষে নেতারা শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।

দীর্ঘ দিনের ‘বন্ধু’ হিসেবে পুতিন বলেন, ‘দেশের প্রধান হিসাবে আপনি প্রত্যেকের থেকেই সম্মান কুড়িয়েছেন। বিশ্বমঞ্চেও আপনি যথেষ্ট সমাদৃত। আপনার নেতৃত্বে ভারত নানা ক্ষেত্রে অসাধারণ উচ্চতায় গিয়েছে।’ তাঁর কথায়, মোদির হাত ধরে রাশিয়া-ভারতের সম্পর্ক আরও মজবুত হচ্ছে।

শুধু শুভেচ্ছাবার্তা নয়, ব্যক্তিগতভাবে ফোনও করেন রুশ প্রেসিডেন্ট। মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমার ৭৫তম জন্মদিনে ফোন করে শুভেচ্ছা জানানোর জন্য আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানাই। আমাদের দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেই সঙ্গে ইউক্রেন সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করতেও ভারত সর্বতোভাবে প্রস্তুত।’

প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে বিরোধী নেতারা—সবাই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীকে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন। গত রাতে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। পালটা ‘বন্ধু’ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। আর এবার একইভাবে কৃতজ্ঞতা জানালেন পুতিনকেও।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য