কলকাতা

পুজোয় যাতায়াতে বাড়তি সুবিধা, কলকাতা মেট্রোর পক্ষ থেকে আসছে বিশেষ ‘টুরিস্ট স্মার্ট কার্ড’

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Kolkata Metro : পুজোয় যাতায়াতে বাড়তি সুবিধা, কলকাতা মেট্রোর পক্ষ থেকে আসছে বিশেষ ‘টুরিস্ট স্মার্ট কার্ড’ - West Bengal News 24

দুর্গাপুজোকে কেন্দ্র করে জমজমাট প্রস্তুতি শহরজুড়ে। উৎসবের দিনগুলিতে প্রচুর ভিড় সামলাতে প্রস্তুত হচ্ছে কলকাতা মেট্রোও। কর্তৃপক্ষের ধারণা, এ বছর যাত্রী সংখ্যা গতবারের তুলনায় আরও বাড়বে। সেই কারণেই আগে থেকেই নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ হল ‘টুরিস্ট স্মার্ট কার্ড’। এই বিশেষ কার্ড ব্যবহার করে যাত্রীরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে যতবার খুশি মেট্রোয় চড়তে পারবেন।

বুধবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন টুরিস্ট স্মার্ট কার্ডের মেয়াদ থাকবে তিন দিন ও পাঁচ দিনের জন্য। এর দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ২৫০ টাকা এবং ৫৫০ টাকা। যাত্রীরা চাইলে মেট্রোর সব টিকিট কাউন্টার থেকেই কার্ড সংগ্রহ করতে পারবেন। গত বছর দুর্গাপুজোর সময়ে কলকাতা মেট্রোয় প্রতিদিন প্রায় ৯ লক্ষ মানুষ যাতায়াত করেছিলেন। এবারে মেট্রোর বিস্তৃত নেটওয়ার্কের কারণে প্রতিদিন গড়ে ১১ থেকে ১২ লক্ষ যাত্রী হতে পারে বলে অনুমান।

যাত্রী চাপ নিয়ন্ত্রণে রাখতে মেট্রো কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে ‘টুরিস্ট স্মার্ট কার্ড’ বা স্মার্ট কার্ড ব্যবহারের। পাশাপাশি টিকিট কাটার ক্ষেত্রে ‘আমার মেট্রো’ অ্যাপ ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাপ ব্যবহার করলে পাঁচ শতাংশ ছাড় মিলবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। কর্তৃপক্ষের আশা, এই ব্যবস্থার ফলে দুর্গাপুজোর দিনগুলিতে যাত্রী পরিষেবা হবে আরও আরামদায়ক ও নির্বিঘ্ন।

আরও পড়ুন ::

Back to top button