বলিউড

বলিউডের পর দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও আসছে মোদির বায়োপিক, অভিনয়ে উন্নি মুকুন্দন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Unni Mukundan Leads Modi Biopic : বলিউডের পর দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও আসছে মোদির বায়োপিক, অভিনয়ে উন্নি মুকুন্দন - West Bengal News 24
Unni Mukundan poses with Prime Minister Narendra Modi

বলিউডে পর্দায় আসার পর এবার দক্ষিণী সিনেমাতেও তৈরি হচ্ছে নরেন্দ্র মোদির জীবনকাহিনি। ১৭ সেপ্টেম্বর প্রকাশ্যে আসে এই খবর। জানা গিয়েছে, মালয়ালম তারকা উন্নি মুকুন্দনকে দেখা যাবে প্রধানমন্ত্রী মোদির চরিত্রে। বহু ভারতীয় ভাষায় মুক্তি পাওয়ার কথা এই বায়োপিকের। ছবিটির নাম রাখা হয়েছে ‘মা বন্দে’, পরিচালনার দায়িত্বে রয়েছেন ক্রান্তি কুমার চন্দ্র।

মোদির চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত উন্নি মুকুন্দন। তিনি বলেন, “আহমেদাবাদে আমার বেড়ে ওঠা। প্রথমে তাঁকে চিনতাম আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। পরে ২০২৩ সালে আমার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়। আমি তাঁর বায়োপিকে অভিনয় করার সুযোগ পেয়ে খুবই আনন্দিত। তাঁর রাজনৈতিক জীবন আমি পর্দায় তুলে ধরব। এ এক পরম সৌভাগ্য আমার জন্য। তিনি গুজরাটি ভাষায় একটি কথা বলেন ‘ঝুকবানু নেহি’। যার অর্থ হল কখনও মাথা নিচু করো না। সর্বদা শক্তিশালি থাক।” একইসঙ্গে অভিনেতা জন্মদিনে প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছাও জানিয়েছেন।

এর আগে বলিউডে নরেন্দ্র মোদির বায়োপিক নির্মাণ হয়েছিল। উমঙ্গ কুমার পরিচালিত ‘পিএম নরেন্দ্র মোদি’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালের ২৪ মে। শুরুতে পরেশ রাওয়ালের অভিনয় করার কথা থাকলেও শেষ পর্যন্ত মোদির চরিত্রে দেখা গিয়েছিল বিবেক ওবেরয়কে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য