কলকাতা

পদ্মার ইলিশ এসে গেল কলকাতায়, পুজোর আগে বাঙালির জন্য সুখবর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

পদ্মার ইলিশ এসে গেল কলকাতায়, পুজোর আগে বাঙালির জন্য সুখবর - West Bengal News 24

দুর্গা পুজো (Durga Puja) আর হাতে গোনা ক’দিন বাকি। তার আগেই বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ (Hilsa Fish) এসে পৌঁছল কলকাতা (Kolkata) শহরে। বুধবার গভীর রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে একাধিক ট্রাকে ইলিশ আসে হাওড়ার পাইকারি মাছ বাজারে। আজ সকাল থেকেই শহর ও হাওড়ার খুচরো ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন।

কয়েক দিন আগে পুজো উপলক্ষে বাংলাদেশ সরকার বিশেষ অনুমতি দিয়ে মোট ১,২০০ মেট্রিক টন ইলিশ রফতানির ঘোষণা করেছিল। তারই প্রথম চালান হিসাবে এদিন ৫০ মেট্রিক টন ইলিশ বনগাঁ সীমান্ত হয়ে হাওড়ায় পৌঁছয়। এতে উৎসাহ ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে।

প্রথম দফায় মূলত ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ এসেছে। পাইকারি নিলাম শেষ হওয়ার পর সেই মাছ এখন খুচরো বাজারে পৌঁছবে। অনুমান করা হচ্ছে, খুচরো দরে কেজি প্রতি দাম দাঁড়াতে পারে প্রায় ১,৬০০ থেকে ১,৭০০ টাকা, এমনকি তারও বেশি।

পদ্মার ইলিশের আগমনে উচ্ছ্বাসে মেতেছে বাঙালি। শুধু ব্যবসায়ী নয়, সাধারণ ক্রেতাদের কাছেও এটি যেন উৎসবের আগে উৎসব।

প্রথমে তিনটি ট্রাক এবং পরে আরও পাঁচটি ট্রাক ভর্তি ইলিশ পেট্রাপোল সীমান্তে এসে পৌঁছয়। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোট ৩৭টি সংস্থাকে রফতানির দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।

অতএব, আগামী দিনগুলিতে আরও কয়েক ধাপে ইলিশ আসবে ভারতে। ফলে দুর্গাপুজোর মরশুমে বাংলার বাজারজুড়ে সহজেই পাওয়া যাবে বাংলাদেশি ইলিশ। ভোজনরসিকরা এবারের উৎসবের ভোজে পদ্মার ইলিশের স্বাদ নিতে পারবেন।

যদিও বাংলাদেশে এবার ইলিশের উৎপাদন কমেছে রেকর্ড পরিমাণে, তবু দুর্গাপুজোর সময় প্রতিবছরের মতো এবারও ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে মহম্মদ ইউনুস সরকার। শেখ হাসিনার আমলে শুরু হওয়া ইলিশ কূটনীতির ধারাবাহিকতাই বজায় রেখেছে ঢাকা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য