খেলা

স্বর্ণপদকের নায়ক ফিরলেন পদকবিহীন, বিশ্বমঞ্চে ব্যর্থ নীরজ চোপড়া

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Neeraj Chopra : স্বর্ণপদকের নায়ক ফিরলেন পদকবিহীন, বিশ্বমঞ্চে ব্যর্থ নীরজ চোপড়া - West Bengal News 24

সোনার ছেলে এবার ফিরছেন শূন্য হাতে। বহু প্রতীক্ষিত পদক জয়ের স্বপ্ন পূরণ হলো না নীরজ চোপড়ার। সাত বছর পর প্রথমবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোনও পদক জিততে পারলেন না ভারতের জ্যাভলিন তারকা। চলতি মরশুমে নিজের সেরা পারফরম্যান্স টোকিও অলিম্পিকে দেখিয়েছিলেন তিনি, যেখানে সোনা জিতে দেশকে গর্বিত করেছিলেন। কিন্তু সেই একই টোকিওতে আয়োজিত এবারের প্রতিযোগিতা থেকে ফিরতে হলো হতাশ হয়ে। এমনকি চূড়ান্ত রাউন্ডে লড়াই করার মতো অবস্থানও ধরে রাখতে পারলেন না গতবারের বিশ্বচ্যাম্পিয়ন।

যোগ্যতা অর্জন পর্বে প্রথম থ্রোতেই ৮৪.৮৫ মিটার দূরত্বে বর্শা ছুড়ে ফাইনালের টিকিট কেটে ফেলেছিলেন নীরজ। এরপর আর কোনও থ্রো না করে সরাসরি ফাইনালের জন্য প্রস্তুতি নিয়েছিলেন তিনি। তবে ফাইনালে তাঁর পারফরম্যান্স আশানুরূপ হয়নি। কোয়ালিফায়িং রাউন্ডের চেয়েও দুর্বল থ্রো করেন তিনি।

বৃহস্পতিবার ফাইনালে প্রথম চেষ্টায় ৮৩.৬৫ মিটার ছুঁড়তে সক্ষম হন নীরজ। দ্বিতীয়বারে উন্নতি করে ৮৪.০৩ মিটার ছোঁড়েন, যা এদিন তাঁর সেরা। তৃতীয় থ্রো ফাউল করেন ইচ্ছাকৃতভাবে। চতুর্থ প্রচেষ্টায় ৮২.৮৬ মিটারে আটকে যান। পঞ্চমবার বেশ ভরসার সঙ্গে ছুঁড়লেও পা পিছলে সীমার বাইরে চলে যান, ফলে সেই প্রচেষ্টাও বাতিল হয়। শেষ পর্যন্ত অষ্টম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করতে হয় তাঁকে। ফলে সাত বছরের ব্যবধানে প্রথমবার কোনও পদক ছাড়াই ফিরছেন দেশের সোনাজয়ী নায়ক।

তবে নীরজ ব্যর্থ হলেও আলো কাড়লেন ভারতের নতুন প্রতিভা শচীন যাদব। নিজের প্রথম থ্রোতেই ৮৬.২৭ মিটার বর্শা ছুঁড়ে ব্যক্তিগত সেরা গড়েন তিনি। এরপরও ধারাবাহিকভাবে ৮৫ মিটারের আশেপাশে পারফরম্যান্স বজায় রাখেন। অল্পের জন্য পদক হাতছাড়া হলেও চতুর্থ স্থান অর্জন করে নজর কাড়লেন মাত্র ২৫ বছরের এই তরুণ অ্যাথলিট।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য