ক্রিকেট

এশিয়া কাপ সুপার ফোরে চূড়ান্ত চার দল, কাদের বিরুদ্ধে খেলবে ভারত?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Asia Cup Schedule : এশিয়া কাপ সুপার ফোরে চূড়ান্ত চার দল, কাদের বিরুদ্ধে খেলবে ভারত? - West Bengal News 24

এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ের চারটি দল নিশ্চিত হয়ে গেল। যদিও গ্রুপ পর্বের একটি ম্যাচ এখনো বাকি, তবে ভারত ও ওমানের সেই ম্যাচ কার্যত নিয়মরক্ষার। গ্রুপ এ থেকে ভারত ও পাকিস্তান এবং গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ জায়গা করে নিয়েছে পরবর্তী পর্বে। রাউন্ড রবিন ফরম্যাটে চার দল একে অপরের বিরুদ্ধে খেলবে, আর সর্বাধিক পয়েন্ট পাওয়া দুই দল পৌঁছে যাবে ফাইনালে।

পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পরও ভারতের সামনে ছিল গাণিতিক অঙ্কের জটিলতা। যদি সোমবার ওমান জয় পেত এবং শুক্রবার ভারত বড় ব্যবধানে হারত, তবে সূর্যকুমার যাদবদের সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে যেত। তবে সোমবার ওমান হেরে যাওয়ায় ভারতের জায়গা নিশ্চিত হয়েছে। এর আগে এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কা উঠে গিয়েছিল সুপার ফোরে।

শেষ দুই জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা চলছিল পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী, বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে। বয়কট বিতর্কের আবহেই আমিরশাহীকে হারিয়ে সুপার ফোরের টিকিট নিশ্চিত করে শাহিন আফ্রিদির দল। অন্যদিকে, গ্রুপ বি-র কার্যত নকআউট ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে উঠে যায় বাংলাদেশ। শনিবার থেকে শুরু হবে সুপার ফোরের লড়াই, আর আগামী রবিবার মাঠে নামবে সেরা দুই দল ফাইনালের জন্য।

তবে আগ্রহের কেন্দ্রবিন্দু রয়ে গেছে রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচ। গ্রুপ পর্বে যেমন হয়েছিল, এবারও কি করমর্দন এড়িয়ে চলবে দুই দল? নাকি আবারও দেখা দেবে বয়কট বিতর্ক? প্রশ্ন রয়েই যাচ্ছে।

এশিয়া কাপ সুপার ফোরের সূচি

২০ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
২১ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান
২৩ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
২৪ সেপ্টেম্বর – ভারত বনাম বাংলাদেশ
২৫ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম বাংলাদেশ
২৬ সেপ্টেম্বর – ভারত বনাম শ্রীলঙ্কা

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য