জাতীয়

ভোটের আগে আইনজীবীদের জন্য বড় ঘোষণা, মাসে ৫০০০ টাকা দেবে নীতীশ সরকার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Nitish Kumar : ভোটের আগে আইনজীবীদের জন্য বড় ঘোষণা, মাসে ৫০০০ টাকা দেবে নীতীশ সরকার - West Bengal News 24

বিহারে এ বছরই হতে চলেছে বিধানসভা নির্বাচন। ভোটের আগে বিরোধীদের টেক্কা দিতে যেন নানা সুবিধার ঝাঁপি খুলেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই কৌশলের অঙ্গ হিসেবেই এবার আইনজীবীদের জন্য মাসিক আর্থিক সহায়তার ঘোষণা করল রাজ্যের এনডিএ সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, উঠতি আইনজীবীদের প্রতি মাসে ৫ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ইতিমধ্যেই মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।

রবিবার এক্স হ্যান্ডেলে বিষয়টি তুলে ধরেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তিনি বলেন, ‘রাজ্যের আইনজীবীদের আগামী ৩ বছর পর্যন্ত প্রতিমাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। ১ জানুয়ারি ২০২৪ সাল থেকে এখনও পর্যন্ত যারা আইনজীবী হিসেবে সরকারের খাতায় নথিভুক্ত তাঁদের জন্য বরাদ্দ হবে এই বৃত্তি। বিহার বার কাউন্সিলের মাধ্যমে আগামী ৩ বছর পর্যন্ত এই বৃত্তি দেওয়া হবে। এছাড়াও আইনজীবীদের অনুরোধকে মান্যতা দিয়ে রাজ্য আইনজীবী সমিতিগুলি ই-লাইব্রেরি প্রতিষ্ঠার জন্য ৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে।’

এখানেই শেষ নয়। সম্রাট চৌধুরী আরও জানান, ‘এনডিএ সরকার বিহার অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ট্রাস্ট কমিটিকে সহায়তার জন্য ৩০ কোটি টাকা দেওয়া হবে। আয়কর সীমার নিচে থাকা আইনজীবীরা মুখ্যমন্ত্রী তহবিল থেকে চিকিৎসা সহায়তা পাবেন। এছাড়াও মহিলা আইনজীবী সমিতিগুলিতে সরকারের উদ্যোগে বিশেষ টয়লেট স্থাপন করা হবে।’ নির্বাচন সামনে রেখে এই ঘোষণাগুলিকে অনেকে ভোটের রাজনীতির অঙ্গ হিসেবেই দেখছেন।

এছাড়া, মহাদলিত বিকাশ মিশনের আওতায় কর্মরত প্রত্যেককে বিহার বিকাশ মিত্র প্রকল্প এর মাধ্যমে ২৫ হাজার টাকা করে ট্যাব কেনার অর্থ দেবে সরকার। পাশাপাশি তাঁদের পরিবহণ ভাতা মাসিক ১৯০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা এবং স্টেশনারি ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। একই সঙ্গে দলিত, সংখ্যালঘু এবং অতি পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিশুদের শিক্ষার জন্য ও অক্ষরআঁচল প্রকল্পে নিযুক্ত শিক্ষাকর্মীদের ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য