প্রযুক্তি

কর্মীদের সতর্কবার্তা মাইক্রোসফট সিইও’র, ভবিষ্যতে হয়তো থাকবে শুধু পেনসিল!

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কর্মীদের সতর্কবার্তা মাইক্রোসফট সিইও’র, ভবিষ্যতে হয়তো থাকবে শুধু পেনসিল! - West Bengal News 24

একটি সাম্প্রতিক টাউনহল মিটিংয়ে কর্মীদের কড়া সতর্কবার্তা দিল মাইক্রোসফট। মার্কিন টেক জায়ান্টের সিইও সত্য নাদেলার মন্তব্য শুনে শিউরে উঠেছেন অনেকে, এমনকি কর্মীরাও আতঙ্কে পড়েছেন তাঁদের ভবিষ্যৎ নিয়ে।

নাদেলা স্পষ্ট জানান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের যুগে মাইক্রোসফটও একদিন অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। তাঁর এই মন্তব্য নিছক ভয় নয়, বরং তাঁকে ক্রমাগত তাড়া করছে বলেও জানিয়েছেন তিনি। উদাহরণ টেনে এনেছেন সত্তরের দশকের টেক জায়ান্ট DEC বা Digital Equipment Corporation-এর কথা। একসময় শিল্পক্ষেত্রে শক্তিশালী নাম হলেও, নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে না পারায় কোম্পানিটি সম্পূর্ণ বাজার থেকে উধাও হয়ে যায়।

নাদেলার মতে, আজ মাইক্রোসফটের যে ব্যবসাগুলি বিশাল আকার নিয়েছে, ভবিষ্যতে সেগুলোও টিকবে তার নিশ্চয়তা নেই। বিশেষ করে এমন সময়ে এই মন্তব্য এল, যখন কর্মীরা কোম্পানির সংস্কৃতিতে বড় পরিবর্তন দেখছেন। সাম্প্রতিক ছাঁটাইয়ের পর এক কর্মীর অভিযোগ ছিল, মাইক্রোসফট এখন কঠিন পরিবেশে পরিণত হয়েছে, যেখানে সহমর্মিতার কোনও জায়গা নেই। যদিও নাদেলার দাবি, প্রতিষ্ঠান আরও ভালো করতে পারে এবং আগামীতে তারা সেই দিকেই এগোবে।

তবে নাদেলার মূল বার্তা আরও গভীর। কোনও কোম্পানি শুধু টিকে থাকলেই হবে না, ভবিষ্যতের ঝড়ঝাপ্টার জন্যও প্রস্তুত থাকতে হয়। সময়ের সঙ্গে তাল মেলাতে না পারলে, যেমন ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক চাপে ফেলতে পারে, তেমনই নতুন কোনও প্রযুক্তি মুহূর্তে গোটা পরিস্থিতি বদলে দিতে পারে। DEC ছাড়াও বহু সংস্থা একই ভুল করেছে, আর সেখান থেকেই শিক্ষা নিতে চান মাইক্রোসফট সিইও। তাঁর আশঙ্কা, যদি মাইক্রোসফটও এআইয়ের জগতে নিজেকে মানিয়ে নিতে ব্যর্থ হয়, তবে তাদের ভবিষ্যৎও DEC-এর মতো অন্ধকার হতে পারে।

আরও পড়ুন ::

Back to top button