ক্রিকেট

ভারতের কাছে হারের পর কঠিন সমীকরণ! ফাইনালে উঠতে কী করতে হবে পাকিস্তানকে?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Pakistan Cricket Team : ভারতের কাছে হারের পর কঠিন সমীকরণ! ফাইনালে উঠতে কী করতে হবে পাকিস্তানকে? - West Bengal News 24

এশিয়া কাপে ভারতের কাছে পরাজয়ের পর চাপে পড়েছে পাকিস্তান। সুপার ফোরে তাদের পথ আরও কঠিন হয়ে গেল। সলমন আলি আঘাদের দল ফাইনালে পৌঁছতে পারবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। অন্যদিকে, ভারত পাকিস্তানকে হারিয়ে ফাইনালের দিকে অনেকটাই এগিয়ে গেছে। এখন প্রশ্ন, ঘুরে দাঁড়াতে কী করতে হবে পাকিস্তানকে?

সুপার ফোরের অন্য ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে। ফলে বর্তমানে ভারত ও বাংলাদেশ দুই দলই ২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সূর্যকুমারের দলের নেট রান রেট ০.৬৮৯, যা অনেকটাই এগিয়ে। বাংলাদেশের নেট রান রেটও ভালো অবস্থায় (০.১২১)। সেখানে পাকিস্তান ও শ্রীলঙ্কার এখনও কোনও পয়েন্ট নেই।

পাকিস্তানের সামনে হিসেবটা যেমন পরিষ্কার, তেমনই কঠিন। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে তাদের জয় পেতেই হবে। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে শাহিন শাহ আফ্রিদির দল, এরপর বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশের। দুটি ম্যাচ জিততে পারলেই আগামী রবিবারের ফাইনালের স্বপ্ন আবার জিইয়ে উঠবে।

তবে পরিস্থিতি সহজ নয়। মঙ্গলবার পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ কার্যত নকআউট—যে দল হারবে, তারা বিদায় নেবে ফাইনালের লড়াই থেকে। এরপর বুধবার বাংলাদেশ খেলবে ভারতের বিরুদ্ধে। লিটন দাসদের জন্য ভারতকে হারানো সহজ কাজ নয়। যদি ভারত জয় পায়, তারা সরাসরি ফাইনালে চলে যাবে। সেই অবস্থায় বৃহস্পতিবারের বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ হয়ে উঠবে ‘ডু অর ডাই’। কার্যত সেটাই হবে এক অঘোষিত সেমিফাইনাল।

এখন দেখার বিষয়, চাপের পাহাড় সামলে পাকিস্তান কি ফাইনালের টিকিট কেটে নিতে পারে, নাকি তাদের স্বপ্ন এখানেই থেমে যাবে। উত্তর দেবে সময়ই।

আরও পড়ুন ::

Back to top button