কলকাতা

২ লক্ষ টাকা ক্ষতিপূরণ, চাকরির আশ্বাস! দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

২ লক্ষ টাকা ক্ষতিপূরণ, চাকরির আশ্বাস! দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা - West Bengal News 24

কলকাতায় জল জমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়া পরিবারগুলির জন্য বিশেষ সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, রাজ্যের পক্ষ থেকে আর্থিক অনুদান হিসেবে দেওয়া হবে ২ লক্ষ টাকা। পাশাপাশি, সিইএসসি যদি চাকরির ব্যবস্থা না করে, তবে পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ড হিসেবে নিয়োগের আশ্বাস দিয়েছেন তিনি।

সোমবার রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহরে একাধিক মৃত্যুর ঘটনায় আগেই শোকপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার সকালে এক মৃতের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন মমতা। দুপুরে ভবানীপুরে দুর্গাপুজো উদ্বোধনের মঞ্চ থেকে সরকারি আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে রাজ্যের তরফে। সিইএসসিকে আমি পরিবারের একজনে চাকরি দেওয়ার কথা বলেছি, তবে ওরা না দিলে রাজ্যের তরফে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে।” একইসঙ্গে তিনি ফের সিইএসসিকে অনুরোধ জানান, প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য।

শহরের জল পরিস্থিতি নিয়েও মুখ খুললেন মমতা। তাঁর দাবি, “পরিস্থিতি অনেকটাই আয়ত্তে এসেছে। অধিকাংশ এলাকার জল নেমে গিয়েছে। নিচু এলাকার কোথাও কোথাও এখনও জল রয়েছে। তা দ্রুত মিটে যাবে।” একইসঙ্গে তিনি কেন্দ্রকেও আক্রমণ করেন। বলেন, “ডিভিসি, মাইথন, ফরাক্কা ব্য়ারাজের জল ছেড়ে দেয়। এদিকে গঙ্গায় জোয়ার। তবে পুরসভা খুব ভালো কাজ করেছেন।”

উল্লেখ্য, দ্বিতীয়ায় টানা বর্ষণের কারণে শহরের পুজো উদ্বোধন কর্মসূচি স্থগিত করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে তৃতীয়ায় তিনি প্রায় ৪০টি পুজোর উদ্বোধনে যোগ দেবেন বলে জানিয়েছেন।.

আরও পড়ুন ::

Back to top button