ক্রিকেট

বাংলাদেশের বিরুদ্ধেও ‘নো হ্যান্ডশেক’! ফের বিতর্কে সূর্যকুমার যাদব

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Suryakumar Yadav : বাংলাদেশের বিরুদ্ধেও ‘নো হ্যান্ডশেক’! ফের বিতর্কে সূর্যকুমার যাদব - West Bengal News 24

পাকিস্তানের পর এবার বাংলাদেশের বিরুদ্ধেও ‘নো হ্যান্ডশেক’ বিতর্কে সূর্যকুমার যাদব। বুধবারের ম্যাচে টসের সময় বাংলাদেশ অধিনায়ক জাকের আলির সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি তাঁকে। এই ঘটনাকে কেন্দ্র করেই ফের সরগরম ক্রিকেটমহল।

ভারত-পাকিস্তান ম্যাচের সময় থেকেই এশিয়া কাপ (Asia Cup 2025) ঘিরে হ্যান্ডশেক বিতর্ক শুরু হয়। ১৪ সেপ্টেম্বর পহেলগাঁও হামলার পর প্রথমবার মাঠে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেদিন টসে পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে করমর্দন করেননি সূর্য। সেই ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ক্রিকেট দুনিয়া। টানা কয়েকদিন ধরে এশিয়া কাপের ম্যাচের বাইরেও এই ইস্যু নিয়েই চলতে থাকে আলোচনার ঝড়।

তবে সমালোচনা সত্ত্বেও নিজের অবস্থান থেকে সরেননি ভারতীয় অধিনায়ক। সুপার ফোরের ম্যাচেও পাকিস্তান দলের কারও সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্তে অনড় ছিল ভারতীয় শিবির। যদিও নিয়ম মেনে আম্পায়ারদের সঙ্গে হাত মেলানো হয়েছিল। এ নিয়ে দুই দেশ আইসিসির কাছেও আনুষ্ঠানিক অভিযোগ জানায়। ফলে এশিয়া কাপের ম্যাচের থেকেও বেশি আলোচিত হয়ে ওঠে কে কার সঙ্গে হাত মেলালেন সেই দৃশ্য।

এই প্রেক্ষিতেই বুধবার আবার আলোচনায় এলেন সূর্য। জাকের আলির সঙ্গে টসের সময় হাত না মেলালেও ম্যাচ শেষে অবশ্য দুই দলের ক্রিকেটাররা প্রথা মেনে করমর্দন করেন। সেই ছবিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ভারত।

আরও পড়ুন ::

Back to top button