বলিউড

ফের মা হতে চলেছেন কৌতুকশিল্পী ভারতী! সোশালে ভাইরাল ‘বেবি বাম্পে’র ছবি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Bharti Singh : ফের মা হতে চলেছেন কৌতুকশিল্পী ভারতী! সোশালে ভাইরাল ‘বেবি বাম্পে’র ছবি - West Bengal News 24

জনপ্রিয় কৌতুকশিল্পী ভারতী সিং আবারও মাতৃত্বের আনন্দে ভাসছেন। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে তোলা একটি ছবি শেয়ার করে দ্বিতীয়বার মা হওয়ার সুখবর জানিয়েছেন তিনি। ছবিতে স্পষ্টই ধরা পড়েছে ভারতীর ‘বেবি বাম্প’।

ভারতী জানিয়েছেন, তিনি বর্তমানে আড়াই মাসের অন্তঃসত্ত্বা। তবে বিষয়টি এতদিন তিনি বুঝতেই পারেননি। তাঁর কথায়, “আমি যে দ্বিতীয়বার মা হতে চলেছি তা আমি একেবারেই বুঝতে পারিনি। আমি এই অবস্থায় পারফর্ম করেছি, ঘর ও বাইরের কাজ সমানতালে সামলেছি। আমার ওজন বেশি হওয়ার কারণেই আমি বুঝতে পারিনি যে আমার মধ্যে আরও একটা প্রাণ বেড়ে উঠছে। হঠাৎই একদিন আমার মনে হয়েছিল একবার পরীক্ষা করে দেখে নেওয়া যাক। আর তা করার পরই দেখলাম পজিটিভ এল। আমি সঙ্গে সঙ্গে এই খবর হর্ষকে জানাই। এটি আমাদের জন্যও অত্যন্ত আনন্দের একটা খবর। আমদের মনে হয়েছিল যে দ্বিতীয় সন্তান নেওয়ার এটাই সঠিক সময়।”

ভারতীর কথায় স্পষ্ট, মাতৃত্বের খবরটা এসেছে একেবারেই আচমকা, তবে তা তাঁদের পরিবারে এনেছে প্রবল আনন্দ।

বর্তমানে ভারতী ও হর্ষ রয়েছেন সুইজারল্যান্ডে, সেখানে তাঁরা উপভোগ করছেন বেবিমুন। পাহাড়ের কোলে কাটানো সেই বিশেষ মুহূর্তের ছবিই ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

২০১৭ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই জনপ্রিয় দম্পতি। ২০২২ সালে তাঁদের জীবনে আসে প্রথম সন্তান, লক্ষ—যাকে ভালোবেসে তাঁরা ‘গোল্লা’ বলে ডাকেন। এখন তিন বছর বয়সী গোল্লারই জীবনে আসতে চলেছে নতুন সঙ্গী। ভারতী ও হর্ষ জানিয়েছেন, এবার তাঁরা কন্যা সন্তানের প্রত্যাশায় রয়েছেন।

আরও পড়ুন ::

Back to top button