ফুটবল

যুবভারতীতে ফের মেসি ম্যাজিক! শুরু হল ‘গোট কনসার্টে’র টিকিট বিক্রি, দাম কত জানেন?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Lionel Messi : যুবভারতীতে ফের মেসি ম্যাজিক! শুরু হল ‘গোট কনসার্টে’র টিকিট বিক্রি, দাম কত জানেন? - West Bengal News 24

চোদ্দ বছর পর ফের সেই জাদু ফিরে আসছে যুবভারতী স্টেডিয়ামে! ১৩ ডিসেম্বর আবারও কলকাতার মাঠে দেখা যাবে লিওনেল মেসিকে, তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, বরং বিশ্বজয়ী তারকার সম্মানে আয়োজিত ‘গোট কনসার্টে’ (GOAT Concert)-এর অংশ হিসেবে।

২০১১ সালে এই স্টেডিয়ামেই ভারতীয় মাটিতে প্রথম অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন মেসি। সেই স্মৃতি আজও ভোলেননি ভক্তরা। এবারও উন্মাদনা তুঙ্গে—টিকিট কবে, কত দামে, কোথায় পাওয়া যাবে—এই নিয়েই চলছে উৎসাহ।

সেই অপেক্ষার অবসান ঘটল। জানা গিয়েছে, Zomato District অ্যাপ থেকেই কেনা যাবে ‘গোট কনসার্টে’র টিকিট। টিকিটের দাম শুরু হচ্ছে ₹৩,৮৩৫ থেকে, যা দিয়ে বসা যাবে B3 ও D3 ব্লকে। B2 ও D2 ব্লকের টিকিটের দাম ₹৪,৩৬৬, আর B1 ও D1 ব্লকের টিকিট ₹৪,৭২০।

আরও ভালো ভিউ পেতে চাইলে দিতে হবে ₹৫,৯০০ (C3 ব্লক) বা ₹৭,০৮০ (C2 ব্লক)। প্রিমিয়াম সিটের টিকিটের দাম ₹১০,০৩০ (A2), ₹১০,৬২০ (C1), আর সর্বোচ্চ মূল্য ₹১৪,৭৫০, যা দিয়ে দেখা যাবে একদম ভিআইপি জোন থেকে।

HSBC ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ৮ অক্টোবর (বুধবার) থেকেই টিকিট কিনতে পারবেন, অন্যদের জন্য বিক্রি শুরু হবে ৯ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে।

এবারের মেসি দর্শন শুধু ফুটবল নয়, হবে এক মহা আয়োজন। মঞ্চে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, এমনকি বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনও। জানা গিয়েছে, মুম্বই নয়, বিশেষভাবে “বাংলার জামাই” পরিচয়ের কারণেই তিনি আসছেন কলকাতায়।

শুধু উপস্থিতি নয়, মেসিকে ঘিরে অনুষ্ঠিত হবে এক ছোট্ট তারকা ফুটবল ম্যাচ, যেখানে অভিষেক বচ্চন, জন আব্রাহাম, এমনকি রদ্রিগো ডি পল-এর মতো তারকারাও মাঠে নামবেন।

সব মিলিয়ে, ১৩ ডিসেম্বর যুবভারতী স্টেডিয়াম আবারও রঙে আলোয় ভরে উঠবে “Messi Magic”-এ—আর ভক্তদের একটাই প্রশ্ন, “টিকিট পাব তো?”

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য