বলিউড

KBC-র মঞ্চে খুদের আচরণে চাঞ্চল্য, অমিতাভের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তোলপাড় নেটদুনিয়া

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Amitabh Bachchan : KBC-র মঞ্চে খুদের আচরণে চাঞ্চল্য, অমিতাভের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তোলপাড় নেটদুনিয়া - West Bengal News 24

‘গুরুজনদের প্রতি ব্যবহার কেমন হওয়া উচিত?’ এই প্রশ্ন নিয়েই সরগরম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি (KBC)-র ১৭তম সিজনের মঞ্চ থেকে ভাইরাল হয়েছে এমন এক ভিডিও, যা ঘিরে বিতর্কে ফেটে পড়েছে নেটপাড়া। অভিযোগ, এক পঞ্চম শ্রেণির ছাত্র কেবিসি জুনিয়রে অংশ নিয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে কথা বলার সময় অশ্রদ্ধা প্রদর্শন করেছে।

ভিডিওতে দেখা যায়, মাত্র দশ বছর বয়সি ওই প্রতিযোগীকে খেলার নিয়ম বোঝাতে যাচ্ছিলেন অমিতাভ। কিন্তু প্রশ্ন শুরু হওয়ার আগেই সে বলে ওঠে, “আমাকে নিয়ম শেখাতে আসবেন না। আমি জানি। আপনি শুধু অপশন তো দিন।” এরপর ‘রামায়ণ’-সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে অমিতাভ প্রশ্ন শেষ করার আগেই সাইরেন বাজিয়ে দেয় সে। এমনকী তাকে বলতে শোনা যায়, “এটা আবার কোনও প্রশ্ন হল নাকি?” যদিও শেষমেশ উত্তরটি ভুল দেয় এবং পুরস্কারমূল্য ছাড়াই মঞ্চ ছাড়ে।

দর্শকদের একাংশের মতে, উত্তর ভুল হওয়াটা সমস্যা নয়, কিন্তু ওই খুদের কথাবার্তার ভঙ্গি ও ঔদ্ধত্যই প্রকৃত সমস্যা। ভিডিওটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। কেউ লিখেছেন, ‘এদের প্যারেন্টিং শেখা উচিত।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘পড়াশোনা করে শিষ্টাচার না শিখলে ভালো মানুষ হওয়া যায় না।’

তবে অনেকে আবার ভিন্ন মত দিয়েছেন তাঁদের বক্তব্য, লাগাতার সমালোচনা ও ট্রোল শিশুটির মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। সবমিলিয়ে কেবিসির ওই পর্বকে ঘিরে চলছে তুমুল বিতর্ক।

যদিও অমিতাভ বচ্চনের ধৈর্য্য ও নম্রতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দর্শকদের একাংশ। তাঁদের মতে, পরিস্থিতি যেভাবে সামলে নিয়েছেন তিনি, তা-ই একজন কিংবদন্তি সঞ্চালকের পরিচয়।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য