বলিউড

ভারতের প্রথম তারকা কণ্ঠ হিসেবে মেটা এআই-এ যুক্ত হলেন দীপিকা পাড়ুকোন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Deepika Padukone : ভারতের প্রথম তারকা কণ্ঠ হিসেবে মেটা এআই-এ যুক্ত হলেন দীপিকা পাড়ুকোন - West Bengal News 24

নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনকে। এবার তিনি মেটা এআই-এর নতুন কণ্ঠস্বর হিসেবে যুক্ত হচ্ছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবরটি জানিয়েছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে দীপিকা লিখেছেন, ‘এটা খুবই ভালো একটা বিষয়। এবার থেকে আমি মেটা এআই-এর সঙ্গে সংযুক্ত হলাম। ইংরেজি ভাষায় আমার কণ্ঠস্বর আমার দেশের পাশাপাশি আমেরিকা, কানাডা ও ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রতিটি মানুষ শুনতে পাবেন। আপনারা সকলে শুনে জানাবেন নতুন এই অভিজ্ঞতা আপনাদের কেমন লাগল।’

নিঃসন্দেহে এটি দীপিকার কেরিয়ারে এক নতুন অধ্যায়, এবং তিনি নিজেও এই সুযোগ উপভোগ করছেন। ভারতীয় তারকাদের মধ্যে তিনিই প্রথম, যিনি এই বিশেষ ভূমিকায় দেখা দেবেন। মা হওয়ার পর কাজের সময়সীমা নিয়ে নিজের শর্ত রাখায় সমালোচনার মুখে পড়েছিলেন দীপিকা, তবে তিনি নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন।

আট ঘণ্টার কাজের শর্তে রাজি না হওয়ায় ‘ভাঙ্গা’র মতো ছবি থেকে বাদ পড়েছিলেন দীপিকা, পরে ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকেও সরে দাঁড়ান। সম্প্রতি বলিউডের কাজের সংস্কৃতি নিয়ে মুখ খুলে দীপিকা বলেন, “আমি আট ঘণ্টাই শুটিং করব। তাতে যে যা পারে বলুক। আসলে এটা বলিউডের দ্বিচারিতা। এমন অনেক অভিনেতা রয়েছেন যাঁরা কখনই আট ঘণ্টার বেশি কাজ করেন না। এমনকি তাঁরা সপ্তাহান্তেও শুটিং ফ্লোরে যান না। কিন্তু তা নিয়ে কেউ কখনও মুখ খোলেন না। সেগুলো নিয়ে কখনও আলোচনা হয় না আর এত কটাক্ষও কেউ করেন না।”

এদিকে, খুব শিগগিরই শাহরুখ খানের সঙ্গে আবারও পর্দায় দেখা যাবে দীপিকাকে। ‘কিং’ ছবিতে তাঁরা একসঙ্গে অভিনয় করছেন, যেখানে থাকছেন সুহানাও।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য