রাজনীতিরাজ্য

পরপর ৩০ পুশআপে চমকে দিলেন অভিষেক, তুমুল ভাইরাল ভিডিও

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Abhishek Banerjee : পরপর ৩০ পুশআপে চমকে দিলেন অভিষেক, তুমুল ভাইরাল ভিডিও - West Bengal News 24

টানা ৩০টি পুশ আপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফিটনেস দেখে অবাক হয়ে গিয়েছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

সম্প্রতি দু’বার জিম লুক সামনে এনেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই লুকেই ইতিমধ্যে আলোচনায় উঠে এসেছিলেন তিনি। আর এবার প্রকাশ্যে এল তাঁর পুশ আপের ক্লিপ যা স্বাভাবিকভাবেই সাড়া ফেলেছে।

মঙ্গলবার কলকাতায় SIR-এর প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে বিশাল মিছিল আয়োজিত হয়েছিল। রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাশাপাশি হেঁটেছিলেন অভিষেক। মিছিলের পর সভায় বক্তব্যও দেন। এরপর সন্ধ্যায় বালিগঞ্জে এন্টারপ্রেনিয়ার্স অর্গানাইজেশনের (ইও)-র কনক্লেভে যোগ দেন তিনি। এবং বক্তৃতা শেষেই মঞ্চে দাঁড়িয়ে বাকিদের চমকে দিয়ে পরপর ৩০টি পুশ আপ করে দেখান। সেদিন সন্ধ্যার সেই দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

অনেকেই জানতে চাইছেন এত শক্তি কোথা থেকে পান অভিষেক? যাঁরা তাঁর হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করেন, তাঁরা সেখানে তাঁর লেখা উদ্ধৃতি দেখেছেন। কবি নজরুল ইসলামের লাইন ধার করে সাংসদ লিখেছেন ‘বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত’। নিয়মিত ফিটনেস ট্রেনিং করেন তাও জানা। শরীরচর্চার পর প্রাণায়মও করেন তিনি। এর আগে ইনস্টাগ্রামে জিমের ছবি দিয়েই চমকে দিয়েছিলেন TMC নেতা। পরে আরও একটা ছবি পোস্ট করেন। তবে মঙ্গলবারের মিছিল শেষে কনক্লেভে যোগ দিয়ে শেষে টানা পুশ আপ সেটিই সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে। সেই মুহূর্তের ছবিও তিনি পোস্ট করেছেন।

https://www.facebook.com/reel/2539549086438043

আরও পড়ুন ::

Back to top button