সাহিত্য

‘জন গণ মন’ বিতর্কে তীব্র প্রতিক্রিয়া, বিজেপির মন্তব্যে ফুঁসে উঠল তৃণমূল

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘জন গণ মন’ বিতর্কে তীব্র প্রতিক্রিয়া, বিজেপির মন্তব্যে ফুঁসে উঠল তৃণমূল - West Bengal News 24

রবীন্দ্রনাথ ঠাকুর ‘জন গণ মন’ রচনা করেছিলেন ব্রিটিশদের খুশি করতে সম্প্রতি কর্নাটকের বিজেপি সাংসদ বিশ্বেশ্বর কাগেরি এমন দাবি তোলেন। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভ বিস্ফোরিত হয় তৃণমূল কংগ্রেসে। সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু ও শশী পাঁজা তীব্র প্রতিক্রিয়া জানান। তাঁদের অভিযোগ, বিজেপি ইচ্ছে করে রবীন্দ্রনাথের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। সেই কারণেই তাঁরা বলেন, “বিজেপি কোনওদিনই রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পারেন না।” তাঁদের মতে, একটি পুরনো ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য উসকে বিজেপি কবিগুরুকে উদ্দেশ্য করে অপমানের রাজনীতি করছে, যা মেনে নেওয়া সম্ভব নয়।

কাগেরি আসলে কী মন্তব্য করেছিলেন? তাঁর দাবি ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ মূলত ব্রিটিশ আধিকারিকদের স্বাগত জানানোর উদ্দেশ্যে লেখা। তাঁর মতে জাতীয় সঙ্গীত হিসাবে ‘বন্দে মাতরম’ই উপযুক্ত ছিল। এই মন্তব্য ঘিরে ছড়িয়ে পড়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। কর্নাটকের ক্ষমতাসীন কংগ্রেসও এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। একই সুরে এদিন তৃণমূলও সরব হয়। ব্রাত্য বসুর বক্তব্য বিজেপি পরিকল্পিত ভাবে ভুল ব্যাখ্যা দিচ্ছে ও কবিগুরুকে ছোট করার চেষ্টা করছে। তাই তিনি বলেন, “পঞ্চম জর্জের আসার সঙ্গে এই গানের কোনও সম্পর্ক নেই। বিজেপি মিথ্যাকে আমাদের খাইয়ে দিতে চাইছে!” উদাহরণ দিতে গিয়ে ব্রাত্যের আরও বক্তব্য “পুজোর সময় তো মুখ্যমন্ত্রীর লেখা অনেক গান প্রকাশিত হয়। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী পুজো উদ্বোধনে কলকাতায় আসেন। তার মানে কি ওনাকে স্বাগত জানাতে গান লিখেছেন মুখ্যমন্ত্রী?”

ব্রাত্য আরও বলেন, “বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চলছে এটা বিজেপির কৌশল। রবীন্দ্রনাথ ছোট প্রমাণ করার চেষ্টা হচ্ছে। বাঙালি এটা মানবে না। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

উল্লেখ্য, কবিগুরু নাকি পঞ্চম জর্জকে অভ্যর্থনার জন্য এই গান লিখেছিলেন এই অভিযোগে অতীতেও বিতর্ক তৈরি হয়েছে। তবে ইতিহাসের নথিতে একাধিকবার উঠে এসেছে রবীন্দ্রনাথ নিজেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তাঁর গান লেখার সঙ্গে ব্রিটিশদের কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য