ক্রিকেট

পদপিষ্ট ঘটনার প্রভাব! চিন্নাস্বামী থেকে সরে যেতে পারে আরসিবি’র হোম ম্যাচ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

পদপিষ্ট ঘটনার প্রভাব! চিন্নাস্বামী থেকে সরে যেতে পারে আরসিবি’র হোম ম্যাচ - West Bengal News 24

প্রথমবার আইপিএল ট্রফি জয়ের পরের মরশুমেই বেঙ্গালুরু থেকে সরে যেতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-র ম্যাচ। চলতি বছরের ৪ জুন কোহলিদের বিজয় মিছিলে ঘটে ভয়াবহ পদপিষ্টের ঘটনা। সেই ঘটনার পর থেকেই কার্যত ‘একঘরে’ হয়ে পড়েছে চিন্নাস্বামী স্টেডিয়াম। এবার শোনা যাচ্ছে, আরসিবি হয়তো ভিনরাজ্যে ম্যাচ খেলবে।

এর আগেই মহিলাদের বিশ্বকাপের ম্যাচ চিন্নাস্বামী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার সেই পথেই হাঁটতে পারে আইপিএল কর্তৃপক্ষ। সূত্রের খবর, বেঙ্গালুরুর বদলে পুণের গাহুঞ্জে স্টেডিয়ামেই হতে পারে আরসিবি’র ম্যাচ। মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার সচিব কমলেশ পিসাল জানান, “পুণেতে আরসিবি’র ম্যাচ হওয়া নিয়ে আলোচনা চলছে। কিন্তু এখনও কোনও কিছুই নিশ্চিত নয়। পদপিষ্টের ঘটনার জেরে কর্নাটকে ম্যাচ আয়োজন করা নিয়ে সমস্যা আছে। এখন ওরা নতুন জায়গা খুঁজছে। আমরা চাই আমাদের স্টেডিয়ামে ওরা খেলুক। প্রাথমিক কথাবার্তা চলছে। এখনও কিছু টেকনিক্যাল বিষয় ঠিক করতে হবে। যদি সব ঠিকঠাক চলে, তাহলে পুণেতে ওদের ম্যাচ হবে।”

উল্লেখ্য, চলতি বছর আইপিএল জয়ের পর সেলিব্রেশনের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু ও ৪৭ জন আহত হন। মর্মান্তিক সেই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ নেয় কর্নাটক হাই কোর্ট। তারপর থেকেই দায় এড়ানোর পালা চলছে কর্নাটক সরকার ও কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে।

তবে শুধু আরসিবিই নয়, রাজস্থান রয়্যালসও স্টেডিয়াম বদলানোর পথে। রাজস্থান ক্রিকেট সংস্থার সঙ্গে মতবিরোধের জেরে জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে নাও খেলতে পারেন যশস্বী জয়সওয়ালরা। সেক্ষেত্রে গুয়াহাটিতেই হতে পারে রাজস্থানের হোম ম্যাচ। উল্লেখ্য, প্রতি বছরই কয়েকটি ম্যাচ গুয়াহাটিতে খেলে থাকে রিয়ান পরাগরা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য