জাতীয়

নাম-ঠিকানা ছাড়াই আসছে নতুন আধার! ডিজাইনে আমূল পরিবর্তন আনছে UIDAI

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Aadhaar Card Update : নাম-ঠিকানা ছাড়াই আসছে নতুন আধার! ডিজাইনে আমূল পরিবর্তন আনছে UIDAI - West Bengal News 24

আধার কার্ডের চেহারা পুরোপুরি বদলাতে চলেছে। আগামী মাস থেকেই শুরু হতে পারে এই নতুন রূপের আধার কার্ড বিতরণ। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের শেষের দিকেই নতুন ডিজাইনের আধার বাজারে আনবে UIDAI। সংস্থার সিইও ভুপেশ কুমার ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

⭐ নতুন আধার কার্ড দেখতে কেমন হবে?
UIDAI সূত্রে জানা গেছে, আধার কার্ডের নতুন সংস্করণে আর থাকবে না নাগরিকের নাম, ঠিকানা বা অন্য কোনও ব্যক্তিগত তথ্য। কার্ডে দেখা যাবে শুধুমাত্র ব্যক্তির ছবি এবং একটি QR কোড। সেই কিউআর কোডের মধ্যেই সুরক্ষিত থাকবে নাগরিকের সম্পূর্ণ তথ্য। আর এই কোড স্ক্যান করতে ব্যবহার করতে হবে নতুন আধার অ্যাপ। বর্তমানে ব্যবহৃত mAadhaar অ্যাপের জায়গায় আসবে এই নতুন অ্যাপ, যা স্ক্যান করলে তবেই দেখা যাবে সংশ্লিষ্ট তথ্য।

⭐ কেন নেওয়া হচ্ছে এই পদক্ষেপ?
UIDAI জানাচ্ছে, অফলাইন ভেরিফিকেশন ও তথ্য চুরি রোধ করতেই এই বড় পরিবর্তন। অনেক হোটেল, ইভেন্ট সংগঠক ও কিছু সংস্থা আধার কার্ডের কপি নিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে যা মোটেই নিরাপদ নয়। অথচ আধার আইন অনুযায়ী, কোনও প্রতিষ্ঠানের পক্ষে অফলাইনে আধারের প্রতিলিপি জমা রাখা বা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা বেআইনি। তথ্য ফাঁস ঠেকাতেই QR কোডনির্ভর আধার ডিজাইনের পরিকল্পনা করা হয়েছে।

যদিও সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি, UIDAI প্রধান ভুপেশ কুমার জানিয়েছেন যে ডিসেম্বর থেকেই নতুন আধার প্রদান শুরু হবে। নাগরিকদের তথ্য যাচাইয়ের জন্য আধার অ্যাপে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে। এতে কে, কখন, কোন তথ্য অ্যাক্সেস করছে তা UIDAI-এর কাছে স্পষ্টভাবে নথিভুক্ত থাকবে।

আরও পড়ুন ::

Back to top button