হাওড়া

সাতসকালে হাওড়ার গ্রামে রাজ্যপাল – টোটোয় চড়ে জনসংযোগ, চা-চপে আড্ডা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

সাতসকালে হাওড়ার গ্রামে রাজ্যপাল – টোটোয় চড়ে জনসংযোগ, চা-চপে আড্ডা - West Bengal News 24

সাতসকালে জনসংযোগ কর্মসূচি ‘জলতরঙ্গ’-এ সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জলপথ ধরে হাওড়ার এক গ্রামে পৌঁছে টোটোয় করে ঘুরলেন আশপাশের এলাকা। পথচলায় কথা বললেন স্থানীয়দের সঙ্গে। গ্রামের দোকানে বসে চা আর চপও খেলেন তিনি। রাজ্যপালকে এত কাছে পেয়ে আনন্দে ভরপুর হয়ে ওঠে এলাকাবাসী।

এর আগেও বিভিন্ন অশান্তির খবর পেলেই রাজ্যের নানা জায়গায় ছুটে গিয়েছেন রাজ্যপাল। মানুষের পাশে দাঁড়িয়েছেন, শুনেছেন তাঁদের অভিজ্ঞতা। কখনও আবার হঠাৎই বাজারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছেন। তাঁর লক্ষ্য মানুষের জীবনযাত্রা, সমস্যা ও চাহিদাকে সরাসরি বোঝা। সম্প্রতি সামনে আসে ‘জলতরঙ্গ’ কর্মসূচির পরিকল্পনা, যেখানে জলপথে ঘুরে গঙ্গার ধারের গ্রামগুলির বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন তিনি।

এই কর্মসূচির অংশ হিসেবেই এদিন বাবুঘাট থেকে জলযানে হাওড়া পৌঁছন রাজ্যপাল। সেখান থেকে টোটোয় চেপে নাজিরগঞ্জ গ্রামে যান। স্থানীয়দের সঙ্গে আলাপ করে তাঁদের সমস্যার কথা শোনেন এবং আশ্বাস দেন সমাধানের জন্য। গ্রাম্য দোকানে বসে চা–চপ খাওয়ার পাশাপাশি যান এলাকার একটি মন্দিরেও। জানা গেছে, নাজিরগঞ্জের পর এদিনই তিনি সাঁকরাইল ও বজবজেও যাওয়ার পরিকল্পনা করেছেন। রাজ্যপালকে কাছে পেয়ে গ্রামের মানুষজন ভীষণ খুশি এবং তাঁদের আশা এবার সমস্যার সমাধান হবে আরও দ্রুত।

আরও পড়ুন ::

Back to top button