টলিউড

কাঞ্চন-শ্রীময়ীর মেয়েকে কটাক্ষ! নেটিজেনকে তীব্র জবাব শ্রীময়ীর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Kanchan Mullick : কাঞ্চন-শ্রীময়ীর মেয়েকে কটাক্ষ! নেটিজেনকে তীব্র জবাব শ্রীময়ীর - West Bengal News 24

সোশ্যাল মিডিয়ার যুগে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করা যেন নিত্যদিনের ঘটনা। নেটদুনিয়ার একাংশ মাঝে মধ্যেই সেলেবদের পরিবার বা তাঁদের সন্তানদের রেহাই দেয় না। এবার সেই সমালোচনার নিশানায় পড়লেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ীর কন্যা কৃষভি।

কিছু দিন আগে শ্রীময়ী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ও পোস্ট শেয়ার করেন। স্বাভাবিকভাবেই কমেন্ট বক্সে ভিড় জমায় নেটিজেনদের নানা প্রতিক্রিয়া। সেই তালিকায় একজন কৃষভিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। তিনি লেখেন, ‘বাচ্চা মানেই তা দেখতে পুতুলের মতো হয়। কিন্তু এই বাচ্চাটাকে দেখতে খুব অড লাগে।’ মন্তব্য চোখে পড়তেই চুপ থাকেননি শ্রীময়ী। সরাসরি জবাব দিয়ে তিনি লিখেছেন, ‘আসলে আপনার মানসিকতাই অড। আপনি নিজেকে কখনও আয়নায় দেখেছেন? আগে নিজেকে দেখে আসুন।’

এটাই প্রথমবার নয়। এর আগেও সন্তানের শারীরিক গঠন বা রূপ নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন বিনোদন জগতের অন্য ব্যক্তিত্বরাও। গায়িকা জোজোও এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। পুত্রসন্তানকে দত্তক নেওয়ার পর তাঁকেও নেটিজেনদের একাংশ আক্রমণ করেছিল। কেউ লিখেছিল, “গায়ের রঙ কালো। নিলেন যখন ভালো দেখে নিতে পারতেন।” জবাবে জোজোও ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, ‘আমার সন্তানকে নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনি কি ওর দায়িত্ব নিয়েছেন?’

সন্তানদের নিয়ে এমন কটূক্তি যে সেলেব পরিবারের জন্য কতটা আঘাতজনক, তা ফের স্পষ্ট হয়ে গেল কাঞ্চন-শ্রীময়ীর মেয়েকে নিয়ে এই বিতর্কে। সোশ্যাল মিডিয়ার এই বিদ্বেষপূর্ণ মন্তব্যগুলির বিরুদ্ধে ক্রমশই ক্ষোভ জমছে তারকাদের মধ্যে।

আরও পড়ুন ::

Back to top button