জাতীয়

৮.২% জিডিপি বৃদ্ধির পর মোদির বার্তা, ‘যুগ বদলেছে, অপমান নয়, নেতৃত্ব দিচ্ছে ভারত’

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Narendra Modi : ৮.২% জিডিপি বৃদ্ধির পর মোদির বার্তা, ‘যুগ বদলেছে, অপমান নয়, নেতৃত্ব দিচ্ছে ভারত’ - West Bengal News 24

ভারতের সাম্প্রতিক আর্থিক অগ্রগতিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। মার্কিন রেটিং সংস্থা ফিচের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, জিএসটি সংস্কারের পর দেশের বাজারে খরচ বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আর্থিক আস্থা আরও দৃঢ় হয়েছে। পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসের ৭.৮ শতাংশ বৃদ্ধিকে ছাড়িয়ে, দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধি পৌঁছেছে ৮.২ শতাংশে। এই পরিসংখ্যান সামনে আসার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তীব্র প্রতিক্রিয়া জানান।

বাবরি মসজিদ ধ্বংসের ঐতিহাসিক দিনের প্রেক্ষাপটে আর্থিক উন্নয়ন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “কয়েক দশক আগে পর্যন্ত ভারতের ধীর আর্থিক বৃদ্ধিকে হিন্দু প্রবৃদ্ধির হার আখ্যা দিয়ে হিন্দু জীবনধারাকে অপমান করা হত।” তাঁর দাবি, গত দশ বছরে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই মানসিকতা বদলে গেছে এবং ভারত এখন আন্তর্জাতিক মঞ্চে নেতৃত্ব দানের অবস্থানে পৌঁছে গেছে।

শনিবার অনুষ্ঠিত ২৩তম ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট’-এ মোদি আরও বলেন, “আমরা এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে, যখন একবিংশ শতাব্দীর প্রথম ভাগ পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যে বিশ্ব অনেক উত্থান-পতন দেখেছে। অর্থনৈতিক সংকট, কোভিড মহামারী ইত্যাদি। এই পরিস্থিতি কোনও না কোনও ভাবে দুনিয়াকে চ্যালেঞ্জ করেছে… আজকের পৃথিবী অনিশ্চয়তায় ভরা। এই সংকটের মধ্যেই ভারত এক ভিন্ন ধারায় হাজির হচ্ছে। ভারত আত্মবিশ্বাসী। যখন বাকি পৃথিবী মন্দার মুখে, ভারত তখন আর্থিক বৃদ্ধির কাহিনি লিখছে। যখন বিশ্ব আস্থাহীনতায় ভুগছে, তখন ভারত আস্থার স্তম্ভ হয়ে উঠছে।”

এরপর পূর্বতন কংগ্রেস সরকারের কাজের ধরন নিয়ে তিনি কটাক্ষ করে বলেন, “নিজের নাগরিকদের উপরেই আস্থা ছিল না ওদের। আমাদের সরকার কাজ করার সেই পুরনো পদ্ধতি ভেঙে দিয়েছে। একজন নাগরিকের স্ব-প্রত্যয়িত নথিই তার সত্যতা প্রমাণের জন্য যথেষ্ট।” পাশাপাশি তিনি আরও যোগ করেন, “আমাদের দেশকে প্রতিটি ক্ষেত্রে ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত হতে হবে। সঠিক পদক্ষেপে নাগরিকদের ১০ বছর এগিয়ে দিতে চাই আমি।”

প্রধানমন্ত্রী আবারও স্মরণ করিয়ে দেন, “কয়েক দশক আগে পর্যন্ত ভারতের ধীর আর্থিক বৃদ্ধিকে হিন্দু প্রবৃদ্ধির হার বলে আখ্যা দিয়ে হিন্দু জীবনধারাকে অপমান করা হত।” তাঁর বক্তব্য, আজকের ভারত সেই পুরনো মানসিকতা পেরিয়ে শক্তিশালী অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য