কলকাতা

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে তাণ্ডব, গ্রেফতারীর সংখ্যা বেড়ে ৫

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে তাণ্ডব, গ্রেফতারীর সংখ্যা বেড়ে ৫ - West Bengal News 24

মেসির অনুষ্ঠানে যুবভারতী ক্রীড়াঙ্গনে তাণ্ডবের ঘটনায় তদন্তে গতি বাড়াল বিধাননগর থানার পুলিশ। এই ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেফতার হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে।

পুলিশ সূত্রে জানা গেছে, নতুন করে যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের নাম বাসুদেব দাস, সঞ্জয় দাস ও অভিজিৎ দাস। এর আগে শনিবার সকালেই গ্রেফতার করা হয় শুভ্রপ্রতিম দে ও গৌরব বসুকে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, মেসির অনুষ্ঠানে অংশ নিতে বিপুল সংখ্যক দর্শক যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত হন। অনুষ্ঠান চলাকালীন ও শেষে আচমকা উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, একাংশের উচ্ছৃঙ্খল আচরণে স্টেডিয়ামের বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ক্ষতিগ্রস্ত হয় স্টেডিয়ামের পরিকাঠামো ও একাধিক সরকারি সম্পত্তি।

ঘটনার পরই বিধাননগর থানায় অভিযোগ দায়ের হয় এবং তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ও মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাঁদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

এদিকে, যুবভারতীতে ঘটে যাওয়া এই তাণ্ডবের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের বড় অনুষ্ঠানে আরও কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য