ক্রিকেট

চার-ছক্কার ঝড়ে ৩৬ বলেই সেঞ্চুরি, ১৪ বছর বয়সে বিশ্বরেকর্ড বৈভবের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Vaibhav Suryavanshi : চার-ছক্কার ঝড়ে ৩৬ বলেই সেঞ্চুরি, ১৪ বছর বয়সে বিশ্বরেকর্ড বৈভবের - West Bengal News 24

বৈভব সূর্যবংশীর নামের সঙ্গে রেকর্ড যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। ১৪ বছরের এই ‘বিস্ময় প্রতিভা’ মাঠে নামলেই একের পর এক নজির গড়ছে। বিজয় হাজারে ট্রফিতে এদিন তার ব্যাট থেকেই এল মাত্র ৩৬ বলে শতরান যা বিশ্বের সব দেশের প্রথম শ্রেণির ক্রিকেট মিলিয়ে সর্বকনিষ্ঠ ব্যাটারের সেঞ্চুরির রেকর্ড। যদিও ডবল সেঞ্চুরি ছোঁয়ার আগেই থামতে হল বিহারের এই ব্যাটারকে।

এর আগে যুব এশিয়া কাপেও সেঞ্চুরি করেছিল বৈভব, যদিও ফাইনালে প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেনি এবং ভারতকে পাকিস্তানের কাছে হার মানতে হয়েছিল। তবে দেশে ফিরেই ফের নিজের চেনা দাপট দেখাল সে। বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হয় বিহারের অভিযান। রাঁচিতে অনুষ্ঠিত সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিহার, আর শুরু থেকেই ঝড় তোলে বৈভব।

মাত্র ৩৬ বলেই শতরান পূর্ণ করে সে। ইনিংসে ছিল ১০টি চার ও ৮টি ছয় শুধু বাউন্ডারি থেকেই এসেছে ৮৮ রান। ভারতীয় ব্যাটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি; এর আগে পাঞ্জাবের অনমোলপ্রীত সিং গত বছর ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। অন্যদিকে, সর্বকনিষ্ঠ হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির নতুন বিশ্বরেকর্ড গড়ল বৈভব। তবে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড এখনও জেক ফ্রেজার ম্যাকগুর্কের দখলে ২০২৩ সালে তাসমানিয়ার বিরুদ্ধে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে তিনি ২৯ বলে শতরান করেছিলেন।

শেষ পর্যন্ত ডবল সেঞ্চুরি হাতছাড়া হয় বৈভবের। ৮৪ বলে ১৯০ রানে থামে তার ইনিংস। এই বিধ্বংসী ইনিংসে ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কা মোট ১৫৪ রানই এসেছে বাউন্ডারি থেকে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য