ক্রিকেট

বাদ দিতেই হবে মুস্তাফিজুরকে! বিতর্কের মাঝেই কেকেআরকে চূড়ান্ত বার্তা বিসিসিআইয়ের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mustafizur Rahman : বাদ দিতেই হবে মুস্তাফিজুরকে! বিতর্কের মাঝেই কেকেআরকে চূড়ান্ত বার্তা বিসিসিআইয়ের - West Bengal News 24

বিতর্কের আবহে স্পষ্ট অবস্থান নিল বিসিসিআই। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে বোর্ড জানিয়ে দিল, কলকাতা নাইট রাইডার্স-কে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছাড়তেই হবে। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, কেকেআর চাইলে মুস্তাফিজুরের বদলে অন্য কোনও ক্রিকেটার দলে নিতে পারবে।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মৌলবাদী তৎপরতা ও ধর্মীয় সংঘর্ষ ঘিরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একাংশ ক্রিকেটপ্রেমী। সেই প্রেক্ষাপটে এ বছর নিলামে ৯.২ কোটি টাকায় মুস্তাফিজুরকে দলে নিয়েছিল নাইটরা। তবে তাঁকে খেলানো নিয়ে আপত্তি তোলে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। বিষয়টি ঘিরে বিতর্ক তীব্র আকার নেয়। এমনকি কেকেআর মালিক শাহরুখ খানকে লক্ষ্য করেও কটূক্তি ছোড়া হয়।

এর আগে বোর্ডের একটি সূত্র জানিয়েছিল, এ বিষয়ে বিসিসিআইয়ের হাতে সরাসরি কোনও নিয়ন্ত্রণ নেই, কারণ বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ নিষিদ্ধ করার মতো সরকারি নির্দেশিকা নেই। চলতি আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবেই মুস্তাফিজুরের নাম উঠে এসেছিল। তবে এবার অবস্থান বদলে বোর্ড স্পষ্ট সিদ্ধান্ত জানাল।

দেবজিৎ সইকিয়া বলেছেন, “সাম্প্রতিক পরিস্থিতিতে বিসিসিআই থেকে কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। তবে বিসিসিআই এটাও তাদের বলেছে যদি তারা কোনও বিকল্প প্লেয়ার চায়, তাহলে সেক্ষেত্রে বোর্ড সেটার অনুমতি দেবে।”

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য