আন্তর্জাতিক

ইরানে অগ্নিগর্ভ পরিস্থিতি, ভারতীয়দের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দূতাবাসের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Iran Protests : ইরানে অগ্নিগর্ভ পরিস্থিতি, ভারতীয়দের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দূতাবাসের - West Bengal News 24

ইরানে দ্রুত অবনতি হওয়া পরিস্থিতির মধ্যে সে দেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জন্য কড়া নির্দেশ জারি করল তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। আয়াতোল্লা খামেনেইয়ের প্রশাসনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভে উত্তাল ইরানের সাধারণ মানুষ। সেই আন্দোলন ঘিরেই ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে পরিস্থিতি। এই আবহে ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখেই ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে দূতাবাসের পক্ষ থেকে। একই সঙ্গে জরুরি কাগজপত্র সঙ্গে রাখার কথাও বলা হয়েছে।

বুধবার ভারতীয় দূতাবাসের তরফে প্রকাশিত নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ‘বর্তমানে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন নিজেদের পাসপোর্ট, পরিচয়পত্র এবং অভিবাসন সংক্রান্ত যাবতীয় নথিপত্র নিজেদের হাতের কাছে তৈরি রাখেন।’ পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার কথাও জানানো হয়েছে। সতর্ক থাকার নির্দেশের সঙ্গে হেল্পলাইন নম্বর ও ই-মেল আইডিও দেওয়া হয়েছে।

তবে নির্দেশিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে স্পষ্টভাবে জানানো হয়েছে, অবিলম্বে ইরান ত্যাগ করতে হবে ভারতীয় নাগরিকদের। দূতাবাসের বক্তব্য, ‘ইরানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই ভারতীয় নাগরিকদের বলা হচ্ছে, যেভাবে সম্ভব ইরান ছাড়ুন। পড়ুয়া, তীর্থযাত্রী, ব্যবসায়ী, পর্যটক-যে কারণেই ইরানে গিয়ে থাকুন না কেন তাঁরা ইরান ছাড়ুন।’ বর্তমানে বিমান পরিষেবা চালু থাকায়, সেই পরিষেবা ব্যবহার করেই দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, এর আগের দিনই মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দেয় আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন, প্রয়োজনে ইরানে সামরিক পদক্ষেপ নিতে তিনি পিছপা হবেন না। আন্তর্জাতিক মহলের একাংশের মতে, সম্ভাব্য হামলার আগেই নিজেদের নাগরিকদের সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত। এবার ভারতীয়দের ক্ষেত্রেও একই ধরনের নির্দেশিকা জারি হওয়ায় প্রশ্ন উঠছে তবে কি ইরানে হামলা অনিবার্য? মার্কিন হামলার আশঙ্কার মধ্যেই কি ভারত এই সতর্কতামূলক পদক্ষেপ নিল? সব মিলিয়ে ইরান পরিস্থিতি ঘিরে উদ্বেগ আরও বাড়ছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য