রাজ্য

৭ দিনের মধ্যে SIR শুনানি শেষের নির্দেশ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে গতি আনতে তৎপর কমিশন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

৭ দিনের মধ্যে SIR শুনানি শেষের নির্দেশ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে গতি আনতে তৎপর কমিশন - West Bengal News 24

বঙ্গে ভোটের আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। বিশেষ করে ‘আনম্যাপড’ ও ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’-র যুক্তিতে বহু ভোটারকে শুনানির নোটিস পাঠানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে। অভিযোগ, সামান্য ত্রুটির কারণ দেখিয়ে ভোটারদের অযথা শুনানিকেন্দ্রে হাজির হতে বলা হচ্ছে।

একই সঙ্গে এই কাজের সঙ্গে যুক্ত রাজ্যের আধিকারিকদের একাংশের আশঙ্কা, বিপুল সংখ্যক ভোটারকে শুনানিতে ডাকলে ১৪ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা পিছিয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে প্রক্রিয়া দ্রুত শেষ করতে শুক্রবার একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। মূল লক্ষ্য, নির্ধারিত সময়ের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।

নতুন নির্দেশিকা অনুযায়ী—

1) ৩১ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে ভোটারদের শুনানির নোটিস পাঠাতে হবে। বিএলও-দের মাধ্যমে সেই নোটিস ১ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে পৌঁছে দিতে হবে। এর পরে আর কোনও নতুন নোটিস গ্রহণযোগ্য হবে না।

2) আগামী সাত দিনের মধ্যে, অর্থাৎ ৭ ফেব্রুয়ারির মধ্যে এসআইআর সংক্রান্ত সমস্ত শুনানির কাজ শেষ করতে হবে।

3) ২ ফেব্রুয়ারির মধ্যে শুনানিকেন্দ্রগুলিতে ভোটারদের হাজিরার তথ্য টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।

4) আগামী ২–৩ দিনের মধ্যে মাইক্রো অবজার্ভারদের প্রত্যাহার করে সেখানে রোল অবজার্ভারদের দায়িত্ব দিতে হবে।

5) এসআইআর শুনানি শেষ করে সংশ্লিষ্ট তথ্য আপলোডের পর DEO অথবা বিশেষ পর্যবেক্ষকদের মাধ্যমে তা ‘সুপার চেকিং’ করাতে হবে।

এই নির্দেশিকার মাধ্যমে শুনানির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে সময়মতো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিশ্চিত করতেই তৎপর নির্বাচন কমিশন।

আরও পড়ুন ::

Back to top button