জাতীয়

আদনান শামির সঙ্গে নৈশভোজ মোহন ভাগবতের, ‘দেশদ্রোহিতা’র অভিযোগ কংগ্রেসের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mohan Bhagwat : আদনান শামির সঙ্গে নৈশভোজ মোহন ভাগবতের, ‘দেশদ্রোহিতা’র অভিযোগ কংগ্রেসের - West Bengal News 24

আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সুরকার আদনান শামির নৈশভোজের ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক বিতর্ক দানা বাঁধে। ছবিকে ঘিরে আরএসএস ও ভাগবতের বিরুদ্ধে তীব্র আক্রমণে নামল কংগ্রেস। পাকিস্তানি বায়ুসেনার প্রাক্তন আধিকারিকের পুত্র আদনান শামির সঙ্গে নৈশভোজকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়েছে মহারাষ্ট্র কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে।

আরএসএসের শতবর্ষ উপলক্ষে মুম্বইয়ে দু’দিনের একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বলিউডের একাধিক খ্যাতনামা শিল্পীর পাশাপাশি আমন্ত্রিত ছিলেন আদনান শামিও। ওই অনুষ্ঠানেই মোহন ভাগবতের সঙ্গে তাঁর নৈশভোজের ছবি সামনে আসে। তার পরই এক্স হ্যান্ডেলে কংগ্রেসের তরফে কড়া ভাষায় আক্রমণ করা হয়। পোস্টে লেখা হয়, ‘আদনান শামির বাবা আরশাদ শামি খান ছিলেন পাকিস্তানি বায়ুসেনার পাইলট। ১৯৬৫ সালের যুদ্ধের সময় পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়ে তা ধ্বংস করেছিলেন উনি। আজ মোহন ভাগবত তাঁরই পুত্রের সঙ্গে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করছেন। আরএসএসের এই পদক্ষেপ স্পষ্ট দেশদ্রোহিতা।’

কংগ্রেসের এই সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ আরএসএস এবং পদ্মশ্রী সম্মানে ভূষিত আদনান শামি। ভাগবতের সঙ্গে নৈশভোজের ছবি নিজেই সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, ‘সংঘের পরিচালক মোহন ভাগবতের সঙ্গে একটি দুর্দান্ত দিন কাটালাম। দীর্ঘ কথাবার্তায় তিনি আমার মধ্যে থাকা বহু মিথ ও ভুল ধারনা ভেঙে দিলেন। উনি অত্যন্ত সজ্জন, ও ব্যক্তিত্ববান মানুষ।

একই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় বাংলাদেশ প্রসঙ্গেও মন্তব্য করেন মোহন ভাগবত। তিনি বলেন, “বাংলাদেশে প্রায় ১.২৫ কোটি হিন্দু বসবাস করেন। যদি তাঁরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকারের জন্য লড়াই করেন, তাহলে পৃথিবীর সব হিন্দুরা তাঁদের পাশে দাঁড়াবেন। তাঁদের সাহায্য করবেন।”

আরও পড়ুন ::

Back to top button