জাতীয়

‘বন্দে মাতরম’ বাজলেই দাঁড়ানো বাধ্যতামূলক, নয়া নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Vande Mataram : ‘বন্দে মাতরম’ বাজলেই দাঁড়ানো বাধ্যতামূলক, নয়া নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের - West Bengal News 24

‘বন্দে মাতরম’ বাজলে এখন থেকে সবাইকে দাঁড়িয়ে গানের প্রতি সম্মান জানাতে হবে। এই মর্মে নতুন নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমস্ত সরকারি অনুষ্ঠান এবং সব স্কুলে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ গাওয়ার পর বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ পরিবেশন করতে হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, যে কোনও অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত থাকলে তাঁর আগমন ও প্রস্থানের সময় এই গান বাজাতে হবে। এছাড়াও পদ্ম পুরস্কারের মতো অসামরিক বা নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ পরিবেশন করা আবশ্যিক। তবে সিনেমা হলে এই গান বাজানো বাধ্যতামূলক নয় বলেও স্পষ্ট করা হয়েছে।

নতুন নির্দেশে আরও জানানো হয়েছে, এবার থেকে ‘বন্দে মাতরম’-এর ছয়টি স্তবকই গাওয়া হবে। উল্লেখযোগ্যভাবে, ১৯৩৭ সালে কংগ্রেসের শাসনামলে গানটির চারটি স্তবক বাদ দেওয়া হয়েছিল। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নাগরিকদের মধ্যে দেশপ্রেম জাগানো, শৃঙ্খলা বাড়ানো এবং জাতীয় মর্যাদার প্রতি সম্মান বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বছর ‘বন্দে মাতরম’ ইস্যুতে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছিলেন, জওহরলাল নেহেরু নাকি মুসলিম সম্প্রদায়কে সন্তুষ্ট করতেই ‘বন্দে মাতরম’-এর চারটি স্তবক বাদ দেওয়ার কথা বলেছিলেন। এই অভিযোগের তীব্র বিরোধিতা করেছিল কংগ্রেস। নতুন এই নির্দেশিকা ঘিরে সেই বিতর্ক ফের মাথাচাড়া দিতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য