রাজ্য

ভোট প্রস্তুতি ও এসআইআর পর্যালোচনায় শুক্রবার সিইও দপ্তরের সঙ্গে কমিশনের ভারচুয়াল বৈঠক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ভোট প্রস্তুতি ও এসআইআর পর্যালোচনায় শুক্রবার সিইও দপ্তরের সঙ্গে কমিশনের ভারচুয়াল বৈঠক - West Bengal News 24

শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা স্তরের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন। বৈঠকটি হবে ভারচুয়াল মাধ্যমে। ভোটের প্রস্তুতির অগ্রগতি, এসআইআর-এর শুনানি পর্বের শেষ পর্যায়ের অবস্থা এবং শংসাপত্র যাচাই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

কমিশনের শীর্ষ আধিকারিকরা ভারচুয়ালি মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল ও জেলার আধিকারিকদের সঙ্গে যুক্ত হবেন। মাঠ পর্যায়ে ভোটের প্রস্তুতি কতদূর এগিয়েছে, এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যদি (West Bengal Assembly Election) ঘোষণা করা হয়, তাহলে জেলাস্তরে প্রস্তুতির অবস্থা কী—সেই বিষয়গুলিই মূলত পর্যালোচনার কেন্দ্রে থাকবে। পাশাপাশি এসআইআর চলাকালীন শংসাপত্র যাচাইয়ের বিষয়টিও আলোচনায় আসতে পারে।

ভোটের দিনক্ষণ ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। কত দফায় অনুষ্ঠিত হবে, তা নিয়েও রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে। আগামী মাসের ১ ও ২ তারিখ রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আসছে। সেই বৈঠক সেরে দোলের পরেই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে বলে সূত্রের খবর। চার দফায় ভোট গ্রহণের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। কমিশনের লক্ষ্য এপ্রিলের মধ্যেই ভোটপর্ব শেষ করা।

অন্যদিকে, ২৮ ফেব্রুয়ারি বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। তার আগে ২৫ তারিখ কোন কোন বহুতল আবাসনে বুথ গঠন করা হবে, সেই তালিকাও প্রকাশ করবে কমিশন। একদিকে রাজনৈতিক তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে নির্বিঘ্ন ভোট সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতিও জোরকদমে এগিয়ে নিয়ে যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য