বলিউড

৭৫ দিনেও অপ্রতিরোধ্য ‘ধুরন্ধর’, বক্স অফিসে নতুন ইতিহাস

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Dhurandhar Box Office Collection : ৭৫ দিনেও অপ্রতিরোধ্য ‘ধুরন্ধর’, বক্স অফিসে নতুন ইতিহাস - West Bengal News 24

মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট বজায় রেখেছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ (Dhurandhar)। গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিটি শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। পরিচালক আদিত্য ধরের এই সিনেমা দীর্ঘ সময় ধরে সাফল্য ধরে রাখবে, তা প্রথম দিকেই স্পষ্ট হয়ে গিয়েছিল।

সময় যত গড়িয়েছে, ততই ছবির জনপ্রিয়তা বেড়েছে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরও সিনেমা হলে দর্শক টানতে সক্ষম হয়েছে ‘ধুরন্ধর’। টানা ৭৫ দিন প্রেক্ষাগৃহে চলার মাধ্যমে ছবিটি তৈরি করেছে এক নতুন নজির, যা ভারতীয় বিনোদন জগতে বিরল বলেই মনে করা হচ্ছে।

আদিত্য ধরের পরিচালনায় তৈরি এই স্পাই-থ্রিলার ইতিমধ্যেই একাধিক রেকর্ড ভেঙেছে। এবার নির্মাতাদের পক্ষ থেকে নতুন তথ্য প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় জানানো হয় যে ছবিটি সফলভাবে সিনেমা হলে ৭৫ দিনের প্রদর্শন সম্পূর্ণ করেছে। প্রযোজনা সংস্থা ‘বি৬২’-এর তরফে একটি পোস্টে এই ঘোষণা করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, ‘সিনেমাহলে ৭৫ দিনের অপ্রতিরোধ্য দৌড় ‘ধুরন্ধর’-এর।’

শুধু দীর্ঘ সময় প্রেক্ষাগৃহে চলাই নয়, বক্স অফিসেও দুরন্ত সাফল্য পেয়েছে ছবিটি। দেশে প্রায় ৮৩৮ কোটি টাকার ব্যবসা করেছে ‘ধুরন্ধর’, আর বিশ্বজুড়ে আয় পৌঁছেছে ১৩০০ কোটিতে। এই সাফল্যের ফলে ‘জওয়ান’ ও ‘পুষ্পা ২’-এর আয়কেও পিছনে ফেলেছে ছবিটি। পাশাপাশি বলিউডে প্রথমবার কোনও ছবি দেশের মাটিতে ৮০০ কোটির গণ্ডি পেরিয়েছে বলেও দাবি করা হয়েছে।

এই ছবির হাত ধরেই রণবীর সিংয়ের কেরিয়ারে নতুন মোড় এসেছে বলে মনে করছেন অনেকেই। একইসঙ্গে অক্ষয় খান্নার অভিনয়ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এছাড়া অর্জুন রামপাল, আর মাধবন ও সঞ্জয় দত্তকে ছবিতে ভিন্ন চরিত্রে দেখা গেছে, যা দর্শকদের নজর কেড়েছে।

‘FA9LA’ গানের র‍্যাপ অংশে অক্ষয় খান্নার নাচ বিশেষভাবে জনপ্রিয় হয়েছে। ছবির সাফল্যের আবহ কাটতে না কাটতেই ঘোষণা করা হয়েছে সিক্যুয়েলের মুক্তির দিনক্ষণও। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে টিজার, এবং আগামী ১৯ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য