বিচিত্রতা

হাজার বছর হলেও যে গাছে এখনও ফল ধরে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

হাজার বছর হলেও যে গাছে এখনও ফল ধরে - West Bengal News 24

বিশ্বের সবচেয়ে পুরাতন জলপাই গাছটি গ্রিসের ক্রিট দ্বীপের আনো ভ্যুভস নামক গ্রাম অবস্থিত। ৩ হাজার বছর পুরাতন হলেও আশ্চর্যজনকভাবে গাছটিতে এখনও ফলন হয়।

তবে কিছু বিশেষজ্ঞের মতে এটি ৪ হাজার বছরেরও বেশি পুরোনো। গাছটির একটি বিশাল ও ঘন কাণ্ড রয়েছে, যার পরিধি প্রায় ১২.৫ মিটার (৪১ ফুট) এবং ব্যাস প্রায় ৪.৬ মিটার।

রোমান সাম্রাজ্যের পতন থেকে শুরু করে এথেন্সে অলিম্পিকস আয়োজনের মতো বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জলপাই গাছটি। কলম করা গাছগুলো এই জলপাই গাছটিতে জলপাই উৎপাদন অব্যহত রাখতে সাহায্য করছে। পুরোনো রাজসিক প্রথা ফিরিয়ে আনতে ২০০৪ সালে এথেন্স অলিম্পিক বিজয়ীদের মাথায় পরানো মুকুটে এই জলপাই গাছের ডাল ব্যবহার করা হয়েছিল।

আরও পড়ুন :: ইউরোপের যে দেশে পুরুষ সংকটে ভাড়াটে স্বামীর চাহিদা তুঙ্গে

১৯৯৭ সালে এটিকে প্রাকৃতিক স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়। এর কাছাকাছি একটি জলপাই জাদুঘরও প্রতিষ্ঠিত হয়।

ভ্যুভস গ্রামের জলপাই গাছগুলো এখন বেশ সুরক্ষিত রাখা হলেও, এটিই বিশ্বের একমাত্র প্রাচীন গাছ নয়! ক্যালিফোর্নিয়ার ‘গ্রেট বেসিন ব্রিস্টলকোন পাইন’ (পাইনাস লঞ্জেভা) গাছের বয়স ৪৮৫৪ বছর। অর্থাৎ, এটির বীজ অঙ্কুরিত হয়েছিল সেই সময়- যখন প্রথম দিকের মেসোপটেমীয় সভ্যতাগুলো তাদের নগর ও বাণিজ্য তৈরি করছিল এবং মিশর তাদের দ্বিতীয় রাজবংশের সূচনা করছিল।

এছাড়াও, লেবাননে ‘দ্য সিস্টারস’ অথবা ‘সিস্টারস অলিভ ট্রিস অব নোয়াহ’ নামের আরেকটি জলপাই গাছের বয়স ৬০০০ বছর! হাজার হাজার বছরে অগণিত যুদ্ধ, মহামারি, খরা, দাবানল মোকাবিলা করে এই গাছগুলো সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য