প্রযুক্তিবলিউড

অশ্লীল কনটেন্টে কড়া পদক্ষেপ! ৫ ওটিটি প্ল্যাটফর্ম ব্লক করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

অশ্লীল কনটেন্টে কড়া পদক্ষেপ! ৫ ওটিটি প্ল্যাটফর্ম ব্লক করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক - West Bengal News 24

ডিজিটাল বিনোদনের জগতে বড় ধাক্কা। অশ্লীল ও আপত্তিকর কনটেন্ট সম্প্রচারের অভিযোগে পাঁচটি ওটিটি প্ল্যাটফর্মকে ব্লক করে দিল কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রে জানা গেছে, এই পদক্ষেপ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

যেসব প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলি হল – MoodXVIP, Koyal Playpro, Digi Movieplex, Feel এবং Jugnu।

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলিতে নিয়মিতভাবে এমন কনটেন্ট প্রচার করা হচ্ছিল যা তথ্য প্রযুক্তি আইন ও অন্যান্য প্রযোজ্য বিধিনিষেধ লঙ্ঘন করছে। একাধিক অভিযোগ এবং নজরদারির পরেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের দাবি, ডিজিটাল প্ল্যাটফর্মে অশ্লীলতা ও অনিয়ন্ত্রিত কনটেন্ট রুখতেই এই পদক্ষেপ। বিশেষ করে নাবালক ও তরুণ প্রজন্মের উপর সম্ভাব্য নেতিবাচক প্রভাবের কথা বিবেচনা করেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ওয়েবসাইট ও অ্যাপগুলি দেশে আর অ্যাক্সেস করা যাবে না। ভবিষ্যতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলির উপর আরও কড়া নজরদারি চালানো হবে বলেও ইঙ্গিত মিলেছে।

ডিজিটাল কনটেন্ট নিয়ন্ত্রণ নিয়ে আগেও একাধিকবার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এবার সরাসরি ব্লক করার সিদ্ধান্তে স্পষ্ট বার্তা দিল কেন্দ্র – নিয়ম ভাঙলে রেয়াত নেই।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য