কলকাতা

মহিলা সুরক্ষায় শহরে ‘SHINING’ মোবাইল ইউনিট ও পিঙ্ক বুথের সূচনা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মহিলা সুরক্ষায় শহরে ‘SHINING’ মোবাইল ইউনিট ও পিঙ্ক বুথের সূচনা - West Bengal News 24

নারী সুরক্ষাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। শহরের রাস্তায় এবার থেকে টহল দেবে নতুন মহিলা পুলিশ মোবাইল ইউনিট ‘SHINING’, পাশাপাশি চালু হল সম্পূর্ণ মহিলা পুলিশকর্মীদের দ্বারা পরিচালিত ‘পিঙ্ক বুথ’।

এর আগে শহরবাসী দেখেছেন ‘উইনার্স’ বাহিনী – মহিলা পুলিশকর্মীদের বাইক পেট্রোল টিম। এবার সেই উদ্যোগকে আরও বিস্তৃত ও সুসংহত করে রাতের শহরে কর্মরতা ও যাতায়াতকারী মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে আনা হল ‘SHINING’ ইউনিট।

‘SHINING’ নামটি স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারণ করেছেন। বিশেষভাবে চিহ্নিত গোলাপি রঙের গাড়িতে সজ্জিত এই মোবাইল বাহিনী রাত ৮টা থেকে টানা ছয় থেকে সাত ঘণ্টা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল দেবে।

বিশেষত ইস্টার্ন বাইপাস এবং অন্যান্য বড় রাস্তায়, যেখানে রাতে বহু কর্মরতা মহিলা যাতায়াত করেন, সেখানে নজরদারি ও তৎপরতা বাড়ানোই এই ইউনিটের মূল লক্ষ্য। জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রদান এবং তাৎক্ষণিক হস্তক্ষেপ নিশ্চিত করাই হবে ‘SHINING’-এর প্রধান দায়িত্ব।

নারী সুরক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চালু হয়েছে ‘পিঙ্ক বুথ’। সম্পূর্ণভাবে মহিলা পুলিশকর্মীদের দ্বারা পরিচালিত এই বুথগুলি প্রাথমিকভাবে বসানো হয়েছে শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে—

  • শ্যামবাজার পাঁচমাথা মোড়

  • উল্টোডাঙা মোড়

  • বেহালা চৌরাস্তা

  • কাঁকুড়গাছি মোড়

  • গড়িয়াহাট মোড়

বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত এই বুথগুলি খোলা থাকবে। সন্ধ্যা বা রাতে শহরের পথে চলাচলের সময় কোনও রকম সমস্যায় পড়লে মহিলারা যাতে নির্দ্বিধায় সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেন, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ।

এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার নগরপাল সুপ্রতিম সরকার সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা। তাঁদের বক্তব্যে স্পষ্ট করা হয় – নারী সুরক্ষা কলকাতা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার।

শহরের প্রতিটি মহিলা যাতে নিরাপদ ও সুরক্ষিত বোধ করেন, সেই লক্ষ্যেই ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এই ধরনের উদ্যোগ নেওয়া হবে।

কলকাতার রাস্তায় গোলাপি রঙের এই নতুন সুরক্ষা বলয় শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয় – এটি নারীদের আত্মবিশ্বাস ও নিরাপত্তাবোধকে আরও দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ বার্তা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য