রাজ্য

৭ মার্চ থেকেই অ্যাকাউন্টে টাকা! যুবসাথী নিয়ে বড় ঘোষণা মমতার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Yuva Sathi Status Check West Bengal : ৭ মার্চ থেকেই অ্যাকাউন্টে টাকা! যুবসাথী নিয়ে বড় ঘোষণা মমতার - West Bengal News 24

রাজ্য বাজেটে আগে থেকেই ঘোষণা করা হয়েছিল যুবসাথী প্রকল্পের কথা। সেই প্রকল্পের টাকা শনিবার থেকেই সরাসরি আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। ধর্মতলার মেট্রো চ্যানেলে আয়োজিত ধরনা মঞ্চ থেকেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই এই খবরে খুশি রাজ্যের বহু বেকার যুবক-যুবতী। আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণা যে রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে কোনও দ্বিমত নেই।

রাজ্য বাজেটে বেকার যুবক যুবতীদের সহায়তার জন্য যুবসাথী প্রকল্প চালুর কথা জানানো হয়েছিল। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় হাজার টাকা করে দেওয়া হবে। তবে আবেদন করার ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট শর্তও বেঁধে দেওয়া হয়েছে। ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে থাকা বেকাররাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। পাশাপাশি, যারা ইতিমধ্যে রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারা এই প্রকল্পের টাকা পাবেন না। শুরুতে জানানো হয়েছিল এপ্রিল মাস থেকে এই সুবিধা কার্যকর হবে।

তবে এসআইআর নিয়ে প্রতিবাদের জেরে ধর্মতলার মেট্রো চ্যানেলে চলা ধরনার দ্বিতীয় দিনে মমতা জানান, এপ্রিলের জন্য অপেক্ষা করতে হবে না,৭ মার্চ শনিবার থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। প্রাথমিকভাবে আগামী পাঁচ বছর ধরে প্রতি মাসে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। এরপরেও কেউ যদি বেকার থাকেন, তাহলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

এদিনের মঞ্চ থেকেই রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রবিবার আবারও পথে নামবেন তিনি। কালো শাড়ি পরে হাতা ও খুন্তি হাতে মহিলাদের প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান মমতা।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়িয়েছে কেন্দ্র সরকার। ফলে আগে যেখানে একটি সিলিন্ডারের দাম ছিল ৮৭৯ টাকা, এখন তা বেড়ে হয়েছে ৯৩৯ টাকা। শনিবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

এছাড়াও নতুন নিয়ম অনুযায়ী, একটি সিলিন্ডার বুকিং করার পর পরবর্তী বুকিংয়ের জন্য অন্তত ২১ দিনের ব্যবধান রাখতে হবে। অর্থাৎ একটি সিলিন্ডার পাওয়ার ২১ দিনের আগে দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে না। আগে এই সময়সীমা ছিল ১৫ দিন। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই ধরনা মঞ্চ থেকে তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য