যৌন সুড়সুড়ি দেওয়া ওয়েব সিরিজে কেন বাড়ছে ঝোঁক? পড়ুয়াদের উপর গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর ৫ কারণ
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ডিজিটাল যুগে ওয়েব সিরিজ, রিলস ও অনলাইন কনটেন্টের জনপ্রিয়তা আকাশছোঁয়া। কিন্তু এর মধ্যেই বাড়ছে যৌন সুড়সুড়ি দেওয়া বা ‘অ্যাডাল্ট’ কনটেন্টের প্রতি দর্শকদের আগ্রহ। কেন এমন হচ্ছে? সম্প্রতি কলেজ পড়ুয়াদের উপর করা একটি আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। বিশেষজ্ঞদের মতে, কৌতূহল, মানসিক চাপ থেকে মুক্তি এবং একাকীত্ব—সব মিলিয়েই বাড়ছে এই প্রবণতা।
ইন্টারনেটের সহজলভ্যতার কারণে এখন অল্প সময়েই বিপুল দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে ওয়েব সিরিজ বা শর্ট ভিডিও। জনপ্রিয়তা ও দ্রুত ভিউ পাওয়ার আশায় অনেক কনটেন্ট নির্মাতা যৌনতাকে কনটেন্টের কেন্দ্রে রাখছেন। ফলে ‘অ্যাডাল্ট’ বা যৌন সুড়সুড়ি দেওয়া ওয়েব সিরিজের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে দর্শকসংখ্যাও।
একটি আন্তর্জাতিক গবেষণা দলে প্রায় ৩০০ কলেজ পড়ুয়াকে নিয়ে সমীক্ষা চালানো হয়। সেই গবেষণায় দেখা গিয়েছে, যৌন সুড়সুড়ি দেওয়া কনটেন্টের প্রতি আগ্রহ বাড়ার পিছনে মূলত পাঁচটি বড় কারণ কাজ করছে।
আরও পড়ুন :: যেসব কারণে অনেক নারী একা থাকতে চান
১. কৌতূহল ও অভ্যাসে পরিণত হওয়া
গবেষণায় দেখা গিয়েছে, অনেকেই প্রথমে কৌতূহলবশত এই ধরনের কনটেন্ট দেখতে শুরু করেন। কিন্তু ধীরে ধীরে সেটি অভ্যাসে পরিণত হয়। ফলে নিয়মিতই এমন কনটেন্ট দেখার প্রবণতা তৈরি হয়।
২. যৌনতা সম্পর্কে ‘লার্নিং টুল’ ভাবনা
গবেষকদের মতে, বিশেষ করে অনেক পুরুষ দর্শক মনে করেন এই ধরনের ওয়েব সিরিজ থেকে যৌনতা সম্পর্কে নতুন কিছু শেখা যায়। বাস্তব জীবনে সম্পর্ককে আরও রোমাঞ্চকর করতে পারার আশাতেই তারা এসব কনটেন্ট দেখেন।
৩. ব্যক্তিগত যৌন আকাঙ্ক্ষা
কিছু দর্শক ব্যক্তিগত যৌন আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যেই এই ধরনের কনটেন্ট দেখেন। গবেষণায় বলা হয়েছে, অনেকের কাছে এটি মানসিক ও শারীরিক উত্তেজনা তৈরির একটি মাধ্যম হয়ে উঠেছে।
আরও পড়ুন :: নারীরা কেন বিবাহিত পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হন
৪. বন্ধুদের প্রভাব
কলেজ পড়ুয়াদের মধ্যে বন্ধুবান্ধবের আলোচনার প্রভাবও বড় ভূমিকা নেয়। অনেকেই বন্ধুদের প্রভাবে বা কৌতূহলবশত এই ধরনের কনটেন্ট দেখতে শুরু করেন।
৫. মানসিক চাপ ও একাকীত্ব
ব্যস্ত জীবন, কাজের চাপ এবং ব্যক্তিগত একাকীত্বও এই প্রবণতা বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকের মতে, দিনের শেষে মানসিক চাপ কমাতে কেউ কেউ ‘অ্যাডাল্ট’ কনটেন্টের দিকে ঝুঁকছেন।
এই ধরনের কনটেন্টের বাড়বাড়ন্ত ঠেকাতে সম্প্রতি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম, ১৯টি ওয়েবসাইট এবং ১০টি অ্যাপ নিষ্ক্রিয় করেছে।
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, অতিরিক্ত ‘অশ্লীল’ কনটেন্ট দেখার ফলে অনেক সময় মানুষ বাস্তব ও কল্পনার পার্থক্য ভুলে যেতে পারেন। এর ফলে বাস্তব জীবনের সম্পর্ক ও যৌন জীবনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।



