রাজনীতিরাজ্য

দুয়ারে চিকিৎসা থেকে ১০ লক্ষ চাকরি ‘প্রতিজ্ঞা’ ইস্তেহারে বড় বাজি তৃণমূলের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Trinamool Congress Manifesto : দুয়ারে চিকিৎসা থেকে ১০ লক্ষ চাকরি ‘প্রতিজ্ঞা’ ইস্তেহারে বড় বাজি তৃণমূলের - West Bengal News 24
মমতা বন্দ্যোপাধ্যায়

‘ছাব্বিশের যুদ্ধ’কে সামনে রেখে শুক্রবার তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘প্রতিজ্ঞা’ নামের এই ইস্তেহারে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে, যার মধ্যে বিশেষ গুরুত্ব পেয়েছে স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান।

সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পৌঁছে দিতে ‘দুয়ারে চিকিৎসা’ প্রকল্প চালুর অঙ্গীকার করেছে তৃণমূল। জানানো হয়েছে, চতুর্থবার সরকার গঠিত হলে এই উদ্যোগ বাস্তবায়িত হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রতি বছর রাজ্যের প্রতিটি ব্লক ও টাউনে স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে। ‘সুস্বাস্থ্যের অধিকার, বাংলার সবার’ এই ট্যাগলাইনকে সামনে রেখেই এই পরিষেবা চালু করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন :: বিয়ে বিতর্ক পেরিয়ে ফিরলেন হিরণ, শেষমুহূর্তে টিকিটে চমক বিজেপির

শুধু স্বাস্থ্য নয়, শিক্ষাক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হয়েছে ইস্তেহারে। ‘শিক্ষাই সম্পদ ও ভবিষ্যৎ নিরাপদ’ এই ট্যাগলাইনকে ভিত্তি করে বাংলার শিক্ষায়তন প্রকল্প চালুর ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে সামগ্রিক পরিকাঠামোর উন্নয়ন করা হবে বলে জানানো হয়েছে।

একইসঙ্গে কর্মসংস্থান তৈরির দিকেও জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইস্তেহারে বলা হয়েছে, রাজ্যের পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে প্রায় ১০ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করা হবে। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী ও বার্ধক্য ভাতার মতো চলতি সামাজিক প্রকল্পগুলির পরিসর আরও বাড়ানোর কথাও উল্লেখ রয়েছে (এই প্রকল্পগুলি বর্তমানে চালু রয়েছে) ঘোষণা করা হয়েছে।

প্রশাসনিক ক্ষেত্রেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে তৃণমূল। ক্ষমতায় ফিরলে রাজ্যে ৭টি নতুন জেলা গঠনের ‘প্রতিজ্ঞা’ নেওয়া হয়েছে বলে ইস্তেহারে জানানো হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য